রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩১

সুইজারল্যান্ডে নতুন আইন: বোরখা পরলে দিতে হবে জরিমানা

সুইজারল্যান্ডে নতুন আইন: বোরখা পরলে দিতে হবে জরিমানা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কোনো নারীকে যদি বোরখা পরা দেখলেই তাকে বাংলাদেশী মুদ্রায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হবে। সুইজারল্যান্ডের তিসিনো ক্যানটন বা প্রদেশের নতুন আইনে এই নতুন নিয়মের কথা বলা হয়েছে।

গত বছর বোরখা-হিজাবের উপর নিষিধাজ্ঞার বিষয়টি ইউরোপীয় আদালতেও উত্থাপিত হয়। এ নিয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থা তুমুল হইচই করায় তৎকালীন ইউরোপীয় আদালত আইনটি ইউরোপজুড়ে গ্রাহ্য করার পক্ষে রায় দিতে পারেনি। এই নতুন আইনে বলা হয়েছে, রেস্টুরেন্ট অথবা শপিং মলে কোনো মুসলিম নারী বোরখা পরে কাজ করতে পারবেন না। ২০১৩ সালে ঘটে যাওয়া একটি ঘটনা এবং সাম্প্রতিক আইএসআইএস নাশকতার কারণেই সুইজারল্যান্ডের তিসিনো ক্যানটনের প্রশাসন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

স্থানীয় একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুখোশের আড়ালে কেউ যাতে কোনো অবৈধ কাজ করতে না পারে, তার জন্যই এই ব্যবস্থা নিয়েছে তিসিনো প্রশাসন। কেউ যদি মুখাবরণ, মস্তকাবরণ অথবা বোরখা পরে তাহলে তাকে ৬৫ পাউন্ড থেকে ৬৫০০ পাউন্ড পর্যন্ত জরিমানা দিতে হবে।

ফ্রান্সেও বেশ কিছু বছর যাবৎ এই ধরনের হিজাব-নিকাববিরোধী আইন বলবৎ হয়েছে, তবে সেখানে জরিমানা দিতে হয় ৩৫ পাউন্ড। বিভিন্ন ইসলামি গোষ্ঠীগুলির প্রতিবাদ উপেক্ষা করেই ২০১০ সালে ফ্রান্সের সরকার বোরখা ও হিজাবের উপর ওই নিষেধাজ্ঞা জারি করেছিল। এই মুহূর্তে পশ্চিম ইউরোপের দেশগুলির মধ্যে ফ্রান্সেই সর্বাধিক সংখ্যক মুসলিমের বাস।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026