মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২

সালমানকে দীপিকার বিয়ের প্রস্তাব

সালমানকে দীপিকার বিয়ের প্রস্তাব

বিনোদন ডেস্ক: শিরোনাম পড়লে খানিক ধন্দই লাগতে পারে! দীপিকা দিয়েছেন বিয়ের প্রস্তাব? সালমানকে! অসম্ভব। যদিও এই মুহূর্তে বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলরের নাম সালমান খান। তারকা খ্যাতিতে শীর্ষে তিনি। বক্স অফিস সাফল্য কিংবা জনপ্রিয়তা সব মিলিয়ে তাঁর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সেই সালমান খানকে ‘বিগ বস-৯’ অনুষ্ঠানের ৪২তম দিনে বিয়ের প্রস্তাব যে কেউই দিতে পারেন। কিন্তু তাই বলে দীপিকা পাডুকোণ!

কিন্তু ‘বিগ বস’ অনুষ্ঠানে টিভি সেটের সামনে বসা লাখো দর্শকের সামনে সেদিন আসলে এমন বিষয়ই ঘটেছে। তবে, বিষয়টি যে স্রেফ ‘বিগ বস’ অনুষ্ঠানটিতে কিছুটা নাটকীয়তা, উত্তেজনা সৃষ্টি আর সব মিলিয়ে মজা করার জন্যই বলা; তা ‘বিগ বস’-এর দর্শকেরা যেমন বুঝেছেন ঠিক তেমনি পাঠকেরাও বুঝছেন।

এই শনিবার ‘বিগ বস’ অনুষ্ঠানের অতিথি হয়ে এসেছিলেন ‘তামাশা’ তারকা দীপিকা পাডুকোণ। অনুষ্ঠানে তিনি সালমানকে হারানোর জন্যই এমন ঘটনা ঘটান। সালমান দীপিকার জন্য একটি ‘গেম’ শুরু করেন। এই গেমে সালমানকে হারাতে হবে দীপিকার। আর এর পরপরই ঘটে সেই ঘটনা। মঞ্চে সালমান খানের সামনে রীতিমতো হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেন দীপিকা। দীপিকা বলেন, ‘তুমি কী আমাকে বিয়ে করবে সালমান?’ দীপিকার এমন প্রস্তাবের উত্তরে সালমান যে সম্মতি জানাবেন না, বিষয়টি বুদ্ধিমতী দীপিকা নিশ্চিতভাবেই জানতেন। আর তাই সালমানকে হারানোর জন্যই এমন মোক্ষম চাল চালেন তিনি।

ঘটেছেও তাই, দীপিকার বিয়ের প্রস্তাবে সালমান হাসিমুখে বলেন, তুমিই জিতলে আমি নেই, আমি হেরে গেছি।

বাস্তবে রণবীর কাপুরের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর বলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী দীপিকা পাডুকোণ এখন প্রেম করছেন ‘বাজিরাও মাস্তানি’ তারকা রণবীর সিংয়ের সঙ্গে। যদিও রণবীর কাপুরের সঙ্গে তাঁর গভীর বন্ধুত্বের সম্পর্ক এখনো আছে। ‘তামাশা’ ছবিতে দীপিকার জুটি হয়েছেন রণবীর কাপুর। আর এই ‘তামাশা’ ছবির প্রচারের জন্যই বিগ বসে এসেছিলেন দীপিকা।

বর্তমানে দীপিকা পাডুকোণ এবং সালমান খানের মধ্যে বাস্তবের ব্যবধান হাজার মাইলেরও বেশি। এই মুহূর্তে দীপিকা আছেন নতুন দিল্লিতে আর সালমান খান আছেন মুম্বাইতে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026