মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৯

সোনিয়া গান্ধী ও মনমোহন সিংকে চায়ের আমন্ত্রণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সোনিয়া গান্ধী ও মনমোহন সিংকে চায়ের আমন্ত্রণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শুক্রবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে তাঁর বাসভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, পণ্য ও সেবা কর (জিএসটি) বিল পাস নিয়ে অচলাবস্থা কাটাতেই এই পদক্ষেপ নিয়েছেন মোদি।

১৮ মাস আগে লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল বিজয়ের পর এই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন নরেন্দ্র মোদি ও সোনিয়া গান্ধী। এই সাক্ষাতে আলোচিত জিএসটিসহ বেশ কয়েকটি বিলের বিষয়ে সরকার ও প্রধান বিরোধী দলের মধ্যে একটা সমঝোতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই বিলগুলো ভারতীয় পার্লামেন্টের চলতি শীতকালীন অধিবেশনের কার্যসূচিতে আলোচনা হওয়ার কথা রয়েছে।

জিএসটি পাস করানোর জন্য কংগ্রেসের সমর্থন দরকার মোদি সরকারের। ২০১৬ সালের এপ্রিল মাসের মধ্যে জিএসটির বাস্তবায়ন চায় সরকার। পার্লামেন্টের এই অধিবেশনে বিলটি পাস করা না গেলে সরকারের সেই লক্ষ্য ব্যাহত হবে।

কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলি গতকাল বৃহস্পতিবার বলেছেন, জিএসটি বিলটি যাতে পাস করা যায়, সে জন্য সবার সঙ্গে কথা বলবেন মোদি।

এরপরই মোদির পক্ষ থেকে সোনিয়া গান্ধী ও মনমোহন সিংকে চায়ের আমন্ত্রণ জানানো হলো। তবে এতে আমন্ত্রণ পাননি কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। রাহুল তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, জনগণের চাপে সোনিয়া গান্ধী ও মনমোহন সিংকে আমন্ত্রণ জানাতে বাধ্য হয়েছেন মোদি।

কেন্দ্রীয় সরকারের পার্লামেন্টবিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, চা-চক্রে যোগ দিতে সোনিয়া গান্ধী ও মনমোহন সিংকে অনুরোধ জানিয়েছেন মোদি। বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা করছেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026