মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২

শাহরুখের সেরা বন্ধু কে

শাহরুখের সেরা বন্ধু কে

বিনোদন ডেস্ক: স্বভাবে বরাবরই খুব মিশুক শাহরুখ খান। ২৭ বছরের চলচ্চিত্রজীবনে অনেক বন্ধুকেই পেয়েছেন তিনি। আবার চিড়ও ধরেছে অনেক বন্ধুত্বে। অনেক বন্ধুত্ব আবার নতুন করে জোড়াও লেগেছে। কিন্তু ‘বলিউড বাদশা’র এত বন্ধুর মধ্যে কে তাঁর ‘সেরা’ বন্ধু? সম্প্রতি এ বিষয়ে শাহরুখ খানই মুখ খুলেছেন।

শাহরুখ-কাজল কেবল রোমান্টিক জুটি হিসেবেই জনপ্রিয় নন, বাস্তবেও তাঁদের দুজনের বন্ধুত্বও সমান জনপ্রিয়। এদিকে, নির্মাতাদের মধ্যে করণ জোহর এবং ফারাহ খানের সঙ্গেও ‘কিং খান’ এর দারুণ হৃদ্যতা। অনেক দিনের পুরোনো বন্ধু, বলিউডের অন্য আরেক খান সালমান, বছর কয়েক আগে তাঁর বন্ধু তালিকা থেকে সাময়িক বাদ পড়লেও সম্প্রতি নতুন করে যুক্ত হয়েছেন। তবে এদের মধ্যে কেউই নাকি শাহরুখের ‘সেরা’ বন্ধু নন। তাহলে কে তাঁর ‘সেরা’ বন্ধু? শাহরুখ জানিয়েছেন, তাঁর ‘সেরা’ বন্ধু হলেন, অভিনেত্রী দিব্যা শেঠ।

গতকাল নিজের টুইটার অ্যাকাউন্টে দিব্যা শেঠের সঙ্গে একটি সেলফি পোস্ট করে শাহরুখ নিজেই এ কথা জানিয়েছেন। দিব্যা শুধু শাহরুখের সেরা বন্ধুই নন, অভিনয়ের শিক্ষাটাও নাকি তিনি পেয়েছেন এই গুণী অভিনেত্রীর কাছ থেকেই, জানিয়েছেন খোদ ‘কিং খান’।

দিব্যা শেঠ বলিউড এবং ভারতীয় ছোটপর্দার খুব পরিচিত একটি মুখ। ‘বানেগি আপনি বাত’, ‘দেখ ভাই দেখ’ এর মতো জনপ্রিয় টিভি

সিরিয়ালে কাজ করেছেন তিনি। ‘জব উই মেট’ ছবিতে তিনি শহীদ কাপুরের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁকে শেষ দেখা গেছে, এ বছর মুক্তি পাওয়া জয়া আখতারের ছবি ‘দিল ধাড়াক নে দো’ ছবিটিতে। দিব্যা, ভারতের বর্ষীয়ান অভিনেত্রী সুষমা শেঠের মেয়ে। এনডিটিভি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026