শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রাশিয়ার বিমানকে আক্রমণের জন্য তুরস্কের বিরুদ্ধে সামরিক যুদ্ধে যাবে না রুশ। সে ধরনের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে রাশিয়া। আর্ন্তজাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর।
সিরিয়ায় রুশ বিমান বিধ্বস্তের পর রাশিয়ার সঙ্গে তুরস্কের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরব তুরস্কের সঙ্গে রাশিয়ার ভিসা ফ্রি যাতায়াত স্থগিতের ঘোষণা দিয়েছেন। আগামী বছর ২০১৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী।
দেশের পর্যটন খাতকে উন্নত করার লক্ষ্যে এ অর্থ ব্যয় করা হবে। গত ২৬ নভেম্বর রাশিয়ার ৯ হাজার ৯শ পর্যটক তুরস্কে ছিল। আগামী ২৬ডিসেম্বেরের মধ্যে একজন রাশিয়ান পর্যটকও তুরস্কে থাকবে না। ওলেগ সাফোনভ এসব কথা বলেন। রাশিয়ার পর্যটন সংস্থা রসটুরিজম প্রধান ওলেগ সাফোনভ বলেন, প্রতি বছর রাশিয়ার ১৫১ মিলিয়ন ডলার তুরস্কে বিনিয়োগ হত। এখন এটা বন্ধ করে দেয়া হয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার তুরস্কের দুই ব্যবসায়ী রাশিয়াতে বিনিয়োগ করতে আসলে তাদের সকল কার্যক্রম বাতিল ঘোষণা করে রাশিয়া। তবে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। পর্যটন, কৃষি, বিনিয়োগের ওপর এসব নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
তুরস্কের দুই ব্যবসায়ী বলেছে, মস্কো তুরস্ক থেকে কোনও পণ্য নিচ্ছে না। সীমান্ত থেকে পণ্য বোঝাই তুর্কি ট্রাক ফিরিয়ে দিচ্ছে। তুরস্কের নাগরিকদের রাশিয়া প্রবেশে বাধা দেয়া হচ্ছে।