মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৭

ইরানের ইতিহাসে দেমটির প্রথম নারী রাষ্ট্রদূত মারজিয়ে আকহাম

ইরানের ইতিহাসে দেমটির প্রথম নারী রাষ্ট্রদূত মারজিয়ে আকহাম

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র হিসেবে কাজ করা মারজিয়ে আকহামের গত ১২ নভেম্বর মালয়েশিয়ায় অবস্থিত ইরানি দূতাবাসের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার মালয়েশিয়ায় ইরানি দূতাবাসের জন্য রাষ্ট্রদূত হিসেবে মারজিয়ে আকহামের নাম ঘোষণা করেন পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

১৯৭৯ সালে ইরানে ইসলামিক গণজাগরন ঘটার পর কেটে গেছে স্বাধীনতার ৩৫টি বছর। এতো দীর্ঘ সময়ের পর এই প্রথম কোনো নারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিল ইরান। ৫০ বছর বয়সী আকহাম মালয়েশীয় দূতাবাসে জাবের আনসারির স্থলাভিষিক্ত হন। এর আগে ইসলামী বিপ্লবের পর প্রথম ইরানি নারী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিযুক্ত হয়েছিলেন তিনি।

তবে সংসদ ও কেবিনেটসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীদের নিয়োগ দেয়া হলেও আরব রাষ্ট্রগুলোতে এখনো নারীদের বিচারপতি বা রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করা হয় না। বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি ২০১৩ সালে ক্ষমতায় আসার পর সরকারের উচ্চ পর্যায়ে নারীদের নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় আফখামকে মালয়েশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হলো।

ইরানে প্রথমবারের মতো কোনো নারীকে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করার কথা এপ্রিল মাস থেকে শোনা গেলেও সেই বিষয়ে কেউ নিশ্চিত ছিলো না।  তেহরানে কর্মজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইরানের পরারাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেন, রাষ্ট্রদূত হিসেবে আকহামের নাম ঘোষণা করতে ৪ মিনিট সময় লাগলেও এই পদের জন্য তার যোগ্যতা ও পূর্বের সফলতা বিচার করতে সময় লেগেছে ৪ মাস।

মারজিয়ে আকহামকে সম্মান প্রদর্শন করে জারিফ বলেন, আকহাম গত দুই বছর ধরে তার সব দায়িত্ব নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে পালন করে আসছেন।

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীদের নিয়োগ দেয়ার জন্য ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার মন্ত্রীসভার সদস্যদের নির্দেশ দেন। ইরানের ১১তম উপ রাষ্ট্রপতি হিসেবে ৩ জন নারীর নাম ঘোষণা করে প্রেসিডেন্ট রুহানি বলেন, তার সরকার লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে কাজ করে যাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026