শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২

পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপল থেকে নগদ ২শ হাজার পাউন্ড, সোনার বার ও অবৈধ সিগারেট ছাড়াও ৭জন আটক

পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপল থেকে নগদ ২শ হাজার পাউন্ড, সোনার বার ও অবৈধ সিগারেট ছাড়াও ৭জন আটক

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাঙালী পাড়া হোয়াইটচ্যাপল মার্কেটে অভিযান চালিয়ে বেআইনী ব্যবসায় জড়িত সন্দেহে ৭ ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। মেট পুলিশ ও ইমিগ্রেশন পুলিশ এবং কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে এই যৌথ অভিযান চালানো হয়।

এই অভিযানে উদ্ধার করা হয়েছে নগদ প্রায় ২শ হাজার পাউন্ড এবং প্রায় ২৩ হাজার পাউন্ডের সোনা। গ্রেফতারকৃতদের মধ্যে ৫জনকে জামিনে মুক্তি দিলেও ২জনকে নিয়ে গেছে বর্ডার ফোর্স এজেন্সি। বৃহস্পতিবার ওয়ারেন্ট অর্ডার নিয়ে পুলিশ ও বারার ট্রেডিং স্ট্যান্ডার্ড এজেন্সি অভিযান চালায়। এ সময় হোয়াইটচ্যাপল মার্কেট থেকে বিপুল পরিমান অবৈধ সিগারেটও উদ্ধার করা হয়।

জানা যায়, অবৈধ সিগারেট বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে গ্রেফতারকৃত ৫৮ বছরের এক পুরুষকে জামিনে মুক্তি দেয়া হয়েছে। তাকেও আগামী জানুয়ারী মাসে কোর্টে তলব করার কথা রয়েছে। অন্যদিকে গ্রেফতারকৃত অপর দুজনের ইমিগ্রেশন সমস্যা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ কারণে ৫০ ও ৩৫ বছরের ২ পুরুষকে ইউকে বর্ডার এজেন্সি ফোর্সের কাছে হস্তান্তর করা হয়েছে। উভয় ঘটনার ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

মেট পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার পুলিশ এবং টাওয়ার হ্যামলেটস ট্রেডিং স্ট্যান্ডার্ড অফিসাররা যৌথভাবে এ অভিযান চালান। এ সময় হোয়াইটচ্যাপল মার্কেট থেকে ৩জন অবৈধ সিগারেট বিক্রেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা কেউই মার্কেটের স্টল হোল্ডার নয় বলেও নিশ্চিত করে মেট অফিস।

একই সময় ওয়ারেন্ট অর্ডার নিয়ে হোয়াইটচ্যাপল এলাকার ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এর মধ্যে হোয়াইটচ্যাপল রোডের একটি দোকান থেকে বিপুল পরিমান অবৈধ সিগারেট উদ্ধার করা হয়। যা কাউন্টার এবং অন্য ব্যক্তিদের মাধ্যমে স্ট্রীটে বিক্রি করা হতো বলে জানিয়েছে পুলিশ।

আটককৃত দেয়া তথ্য মতে, অন্য একটি ঠিকানায় অভিযান চালিয়ে নগদ প্রায় ২শ হাজার পাউন্ড এবং প্রায় ২৩ হাজার পাউন্ডের সোনার বার উদ্ধার করা হয়েছে। এ সময় নগদ অর্থ ও সোনারবারসহ অপরাধ প্রবণতার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ৪জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ২৩ বছরের একজন পুরুষ, ৪৭ বছরের একজন মহিলা, ৮৮ ও ৪৫ বছরের ‍দুইজন পুরুষ। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জানুয়ারী পর্যন্ত জামিনে মুক্তি দেয়া হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026