শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২

লন্ডন ফিন্সবারী পার্ক মসজিদে আগুন দেয়ার অভিযোগে এক শ্বেতাঙ্গ পুরুষ অভিযুক্ত: ছবি প্রকাশের পর খুঁজছে পুলিশ

লন্ডন ফিন্সবারী পার্ক মসজিদে আগুন দেয়ার অভিযোগে এক শ্বেতাঙ্গ পুরুষ অভিযুক্ত: ছবি প্রকাশের পর খুঁজছে পুলিশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইজলিংটন বারার ফিন্সবারি পার্ক মসজিদে আগুন দেয়ার অভিযোগে এক শ্বেতাঙ্গ পুরুষকে খুঁজছে পুলিশ। আগুন ধরানোর চেষ্টার পর থেকে, পুলিশ প্রহরা বসানো হয়েছে ইজলিংটনের ফিন্সবারি মসজিদের বাইরে। আগুন পোড়া কাপড়ের টুকরো এবং পেট্টলের ট্যাংকি শনিবার সকালে উদ্ধার করা হয়।

সংশিষ্ট সন্দেহে মেট পুলিশের পক্ষ থেকে, রোবাবর তার ছবি প্রকাশ করা হয়েছে। শুক্রবার রাত প্রায় ৮টার দিকে ওই ব্যক্তি মসজিদে আগুন দেয়ার চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে খারাপ আবহাওয়ার কারণে আগুন ভয়াবহ রূপ ধারণ করেনি। আর তাই সম্ভাব্য বড় একটি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে মসজিদটি।

৯০ দশকে ঈমাম আবু হামজার কারণে ফিন্সবারি পার্ক মসজিদটি ব্যাপক আলোচনায় ছিল। এক্সটিমিজমের অভিযোগে তাকে মসজিদ থেকে বের করে দিলেও তিনি রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়াতেন। গত প্রায় এক দশক ধরে মসজিদটি নতুন ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছে।

প্যারিস হামলার পর ইউকেতে মুসলিম বিদ্বেষী ঘটনা বৃদ্ধির পাশাপাশি মসজিদগুলোও হেইট মেইল রিসিভ করে আসছে। এ ধরনের ইমেইল ফিন্সবারি পার্ক মসজিদও পেয়েছে।। মসজিদে আগুন দেয়ার চেষ্টাটি প্যারিস হামলার প্রতিক্রিয়ার অংশ হতে পারে বলে মনে করে, বিষয়টিকে খুব গুরুত্ব দিচ্ছে পুলিশ।

এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে শ্বেতাঙ্গ এই ব্যক্তিকে খুঁজছে পুলিশ। রোববার মেট পুলিশের পক্ষ থেকে এ ছবিটি রিলিজ করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026