সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৬

শরণার্থীদের স্রোত ঠেকাতে ইইউ-তুরস্ক চু্ক্তি সম্পাদন

শরণার্থীদের স্রোত ঠেকাতে ইইউ-তুরস্ক চু্ক্তি সম্পাদন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইউরোপে প্রবেশের ক্ষেত্রে তুরস্ক একটি অন্যতম ট্রানজিট। ধারণা করা হচ্ছে চলতি বছরে ১৫ লক্ষ লোক তুরস্ক হয়ে ইউরোপে গিয়েছে। এজন্য ইউরোপে শরণার্থীদের প্রবাহ বন্ধে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তুরস্কের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রবিবার ইইউভুক্ত ২৮টি দেশের সদস্যরা তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলুর সাথে চূড়ান্ত বৈঠক করেন। বৈঠকে শরণার্থীদের প্রবাহ বন্ধে আঙ্কারাকে ৩২ কোটি মার্কিন ডলার সহযোগিতা দেয়ার ঘোষণা দিয়েছে ইইউ। তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু ফলপ্রসু এ বৈঠকের জন্য ইইউ নেতাদের ধন্যবাদ জানিয়েছেন।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, শরণার্থীদের পুনপ্রতিষ্ঠার জন্য আমাদের চুক্তি স্পষ্ট। শরণার্থীদের আশ্রয় দেবার জন্য তুরস্ককে ৩ বিলিয়ন ইউরো দেয়া হবে। মূলত সিরিয়ান শরণার্থীদের পুনর্বাসনের কাজে এ অর্থ ব্যয় করা হবে। তুরস্ক শরণার্থীদের ইউরোপে প্রবেশ করতে না দিলে পুনরায় কর্মশক্তি ফিরে পাবে ইইউ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026