মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৪

বাংলাদেশের বন্দর ব্যবহারের সুযোগ পাবে নেপাল

বাংলাদেশের বন্দর ব্যবহারের সুযোগ পাবে নেপাল

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জ্বালানি সঙ্কটে বিপর্যস্ত নেপালকে বন্দর ব্যবহারের সুযোগ দেবে বাংলাদেশ। নেপালে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস দেশটিকে এ বার্তা দিয়েছেন।

তিনি বলেছেন, নেপাল তৃতীয় কোন দেশ থেকে যদি জ্বালানি আমদানি করতে চায় তাহলে ট্রানজিট সুবিধা দেবে বাংলাদেশ। নেপালে বিদ্যমান জ্বালানি সঙ্কট নিয়ে বাংলাদেশ অবগত রয়েছে উল্লেখ করে এ কুটনীতিক বলেন, বাংলাদেশ মংলা ও চট্টগ্রাম বন্দর ট্রানজিট হিসেবে নেপালকে ব্যবহার করতে দিতে প্রস্তুত।

নেপালের দৈনিক হিমালয়ান টাইমসের খবরে বলা হয়, বাংলাদেশ তাদের দুটি বন্দর ব্যবহারের সুযোগের বিষয়টি নেপালকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। আর বাংলাদেশ থেকে বিমানের জ্বালানি নেয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে নেপাল। দু’মাসের বেশি সময় ধরে নেপাল-ভারত সীমান্তে অবরোধ পরিস্থিতির দরুণ তীব্র জ্বালানি সঙ্কটে ভুগছে নেপাল।

বাংলাদেশী রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস আরও বলেছেন, নেপালের কার্গো সহজেই বাংলাদেশে ঢুকতে পারে। কিন্তু বাংলাদেশী ট্রাকগুলোকে সহজে নেপালে ঢুকতে দেয়া হয় না। এ বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রদূত অবিলম্বে দু দেশের মধ্যে যান-চলাচলা চুক্তির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া, নেপাল থেকে ২০৮ টি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত রপ্তানি করতে বাংলাদেশের প্রস্তাব নেপালি কর্তৃপক্ষ গ্রহণ করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026