বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

কর্ম দিবসের চেয়ে ছুটির দিনে ব্রিটেনে জন্ম নেয়া শিশুদের মৃত্যুঝুঁকি থাকে বেশি

কর্ম দিবসের চেয়ে ছুটির দিনে ব্রিটেনে জন্ম নেয়া শিশুদের মৃত্যুঝুঁকি থাকে বেশি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: কর্ম দিবসে জন্ম নেয়া প্রতি হাজার শিশুর মধ্যে মৃত্যুর হার ৬.৫ শতাংশ। ব্রিটেনে বছরে সাড়ে ৪ হাজার শিশু মারা যায় বলে জানান গবেষকদের এক জরিপে ওঠে এসেছে।

ব্রিটেনের গবেষকরা বলেছেন, কর্ম দিবসের তুলনায় ছুটির দিনে যেসব শিশুর জন্ম হয়, তাদের মৃত্যুর ঝুঁকি বেশি। তবে ছুটির দিনে শিশু মৃত্যুর ঘটনা বেশি হওয়ার কারণ সনাক্ত করতে পারেননি গবেষকরা। ২০১০ সাল থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেয়া শিশুদের ওপর ওই গবেষণাটি করা হয়। ব্রিটেনে ৬ লাখ ৭৫ হাজার শিশু জন্মের মধ্যে গড়ে সাড়ে ৪ হাজার শিশু মৃত্যুর ঘটনা ঘটে।

ব্রিটেনে ১৩ লাখের বেশি শিশু জন্মের ঘটনা বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, সাপ্তাহিক ছুটির দিনে জন্ম নেয়া প্রতি এক হাজার শিশুর মধ্যে, ৭টি শিশু মারা যায়। অন্যদিকে  ইমপেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা বলছেন, যদিও তুলনামূলকভাবে পার্থক্য খুবই সামান্য, কিন্তু ছুটির দিনগুলোতে হাসপাতালে চিকিৎসা সেবার মান নিয়ে উদ্বেগের কারণ রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026