শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৬

জমকালো কারি অস্কার খ্যাত ব্রিটিশ কারি এওয়ার্ড অনুষ্ঠিত

জমকালো কারি অস্কার খ্যাত ব্রিটিশ কারি এওয়ার্ড অনুষ্ঠিত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যাদের মেধা ও শ্রমের বিনিময়ে পূর্ব পুররুষদের প্রতিষ্ঠিত এই সেক্টর আজকের পর্যায়ে এসেছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। এগারতম ব্রিটিশ কারি অস্কারে প্রেরিত ভিডিও বানীতে ব্রিটিশ প্রধানমন্ত্রী একথা বলেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরো বলেন, বলেছেন আজ থেকে, ২শবছর আগে ওয়েস্ট মিনিস্টারে হিন্দুস্থানী কফি হাউসের মাধ্যমে ব্রিটিশ কারি ইন্ডাস্ট্রির যাত্রা শুরু। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এ্ই ইন্ডাস্ট্রি আজ ব্রিটিশ অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তিনি বলেন প্রতিদিন, প্রতিরাত উন্নত খাবার, উন্নত পরিবেশনা দিয়ে কাস্টমারদের উন্নত সেবা দিচ্ছেন যারা তারা সত্যিকারের সেরা ব্রিটিশ।

কারি ইন্ডাস্ট্রির ইতিহাস বর্ণনা করে ভিডিও বাণীতে ক্যামেরন আরও বলেন আজ থেকে প্রায় ২শ’ বছর আগে ভারতীয় নাগরিক দীন মোহাম্মদ ইন্ডিয়ান খাবারের সাথে ব্রিটিশদের যে পরিচয় করিয়ে দিয়েছিলেন, সেই পরিচয় এই জাতীর খাদ্যাভ্যাসই বদলে দিয়েছে। কারিবিহীন একটি সপ্তাহ আজ কল্পনাও করে না কোন ব্রিটিশ নাগরিক।

বাঙ্গালীর কারি ব্রিটিশ ঐক্যের সেতুবন্ধন। গেল ৩০ নভেম্বর রাতে সেন্ট্রাল লন্ডনের ভাটারসি এ্যাভূলেশনে বিবিসি র জনপ্রিয় নিউজ প্রেজেন্টার জেইন হিলের উপস্থাপনায় জমকালো এই অনুষ্ঠানটিতে ব্রিটিশ সরকারের সিনিয়র মন্ত্রী, এমপি, মেয়র, মূলধারার মিডিয়া ব্যক্তিত্বসহ স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত দেশ-বিদেশের প্রায় ১৮শ‘ বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

প্র্রতি বছর ব্রিটিশ অর্থনীতিতে ৩.৬ বিলিয়ন পাউন্ড যোগানদাতা কারি ইন্ডাস্ট্রির স্বপ্ন-সম্ভাবনা সামনে রেখে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা বাংলাদেশে জন্ম নেয়া এনাম আলী এমবিই ২০০৫ সালে এই ইভেন্টটি চালু করেন। অঞ্চল ভিত্তিক সেরা রেস্টুরেন্টগুলোর হাতে এওয়ার্ড প্রদান করা হয়।

২০১৫ সালের এওয়াড প্রাপ্ত প্রতিষ্টান গুলো হলো নিউকামার নটিংহামের কেলকাটা রেষ্টুরেন্ট, লিডসের আগ্রা, কারলা্ইলের ভাসইরয়, স্কটল্যান্ডের কারমা রেষ্টুরেনট, সাউথ ইষ্টের কেন্টের শাম্পান, সাউথ ওয়েষ্ট স্পা্ইস লজ চেলথনহাম, টেকওয়ে ব্রাইটনের দিচিলি পিকেল, ওয়েলস শিশমমহল। এছাড়া একটি বিশেষ এওয়াড প্রদান করা হয়।

উৎসবটি কাভার করতে উপস্থিত ছিলো বিবিসি, স্কাই, আইটিভি, আইটিএন, এনডিটিভি ও জিওসহ মূলধারার সংবাদ মাধ্যমগুলো। অনুষ্ঠানে সারা দেশ থেকে বাছা্ইকৃত এগারটি রিজনাল এওয়াড সহ একটি বিশেষ এওয়াড প্রদান করা হয়। অঞ্চল ভিত্তিক সেরা রেস্টুরেন্টগুলোর হাতে এওয়ার্ড তুলে দেন খ্যাতিমান ব্রিটিশ সেলিব্রেটিরা। নাচ-গানে ভরপুর অনুষ্ঠানে বক্তাদের মুখে বার বার উঠে আসে একটি পরিশ্রমী জনগোষ্ঠীর দীর্ঘ সংগ্রামের ফসল আজকের সমৃদ্ধ কারি ইন্ডাস্ট্রির কথা।

সেক্রেটারি অব স্টেট ফর এডুকেশন নিকি মরগান বলেন, পঞ্চাশ বছর আগে কারি শিল্পের সাথে জড়িত প্রথম প্রজন্ম তাদের পারিবারিক কারি রেসিপি নিয়ে এসেছিলেন ব্রিটেনে। স্বাভাবিক কারণেই তখন রেস্টুরেন্ট পরিচালনার মত তাদের কোন অভিজ্ঞতা ছিলো না। কারির প্রতি তাদের আবেগই ট্রাডিশনাল পদ্ধতিতে ব্রিটিশ টেস্টের সাথে সামঞ্জস্য রেখে নতুন রেসিপি তৈরিতে তাদের উৎসাহিত করে।

সাম্প্রতিক সময়ে বাঙ্গালীর কারি ইন্ডাস্ট্রির সমৃদ্ধতার উদাহরণ দিতে গিয়ে নিকি মরগান বলেন, আজ কারি একটি স্বীকৃত ব্রিটিশ হাউজহোল্ড ব্রান্ড। শুধু ব্রিটেনেই নয়, এই কারি এখন বিশ্বের বিভিন্ন দেশেও রপ্তানি হচ্ছে, আমাদের অর্থনীতিতে যোগান দিচ্ছে বিলিয়ন বিলিয়ন পাউন্ড। এই অর্জন অবশ্যই আমাদের জন্যে গর্বের।

রেস্টুরেন্ট ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এ দেশকে অনেক দিয়েছেন, আপনাদের এই ইন্ডাস্ট্রির ভবিষ্যত স্বপ্ন সম্ভাবনায় সরকার আপনাদের পাশে থাকতে চায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্রিটিশ কারি এওয়ার্ডের প্রতিষ্ঠাতা এনাম আলী এমবিই। ব্রিটিশ অর্থনীতির অন্যতম যোগান দাতা কারি ইন্ডাস্ট্রির সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন তিনি তাঁর বক্তব্যে। তিনি বলেন সরকারে কাছে একটি প্রস্থাবনা তুলে ধরবেন যাতে বিদেশ থেকে যোগ্যশেফদের এখানে দুবছরের নিয়ে আসা যায় এবং মেয়াদ শেষ হলে তাদের বাধ্যতা মূলক ফিরে যেতে হবে। এমন ব্যবস্থা থাকলে এশিল্পের ষ্টাফ সংকট কেটে যাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026