শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪৮

লন্ডন মেয়র নির্বাচনে জ্যাক গোল্ডস্মীথের চেয়ে সাদিক খান ৬ পয়েন্টে এগিয়ে: ভোটার শ্রেণীতে ভিন্নতা

লন্ডন মেয়র নির্বাচনে জ্যাক গোল্ডস্মীথের চেয়ে সাদিক খান ৬ পয়েন্টে এগিয়ে: ভোটার শ্রেণীতে ভিন্নতা

সৈয়দ শাহ সেলিম আহমেদঃ লন্ডন মেয়র নির্বাচনের আরো অনেক সময় বাকী। আজ ইউগভ এর জনমত জরিপের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, জনমত জরিপে লেবার দলের প্রার্থী সাদিক খান কনজারভেটিভ দলের প্রার্থী জ্যাক গোল্ডস্মীথের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে আছেন।

ইউগভ লন্ডনের ১,০০০ লোকের মধ্যে জরিপ পরিচালনা করে। এতে ৫৩% সাদিক খানকে, ৪৭% জ্যাক গোল্ডস্মীথকে সমর্থন করেছেন। তবে নারী ভোটারদের ৫৭% সাদিক খানকে পছন্দ করেন, আর বয়স্ক ভোটাদের মধ্যে ৫৮% জ্যাক গোল্ডস্মীথকে সমর্থন করেন।

কিন্তু ১৮ থেকে ২৪ বছর বয়সী ভোটারদের কাছে সাদিক খানের গ্রহণযোগ্যতা ৭১%- সর্বাধিক বেশী। দুই প্রার্থীই আজ রাতে ফেডারেশন অব স্মল বিজনেস সমাবেশে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026