বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:২১

বিশ্বব্যাংকের রিপোর্ট: বাংলাদেশে দারিদ্র্য কমেছে ২৬ শতাংশ

বিশ্বব্যাংকের রিপোর্ট: বাংলাদেশে দারিদ্র্য কমেছে ২৬ শতাংশ

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: বিশ্বব্যাংকের দারিদ্র্য মূল্যায়ন প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে একটি তথ্য তুলে ধরা বলা হয়েছে যে, বাংলাদেশে গত এক দশকে দারিদ্র্যের হার ২৬ শতাংশ কমেছে। ২০০০ সালে দেশে মোট দরিদ্র মানুষের সংখ্যা ছিলো ৬ কোটি ৩০ লাখ। ২০১০ সালে কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৭০ লাখে। এ মেয়াদে প্রতি বছর প্রায় ১ দশমিক ৭০ শতাংশ হারে দারিদ্র্য কমেছে। অর্থাৎ ১ কোটি ৬০ লাখ মানুষ নতুন করে দারিদ্র্য সীমার বাইরে এসেছেন।

প্রতিবেদনে আরো বলা হয়, দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ গত এক দশকে ব্যাপক উন্নতি করেছে। তবে এর মধ্যে ২০০৭ এবং ২০০৮ সালে আন্তজার্তিক অভিঘাত আঘাত করেছে। তবে এটি দারিদ্র্য বিমোচনে কোনো প্রভাব ফেলতে পারে না। এখন বাংলাদেশে তরুণদের সহায়তা দরকার দক্ষতা ও শিক্ষা নিশ্চিত করতে। যাতে করে তারা সামাজিক ও রাজনৈতিকভাবে সম্পৃক্ত হতে পারে।

বৃহস্পতিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক ও  বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি জুহানন্স জুট। বিশ্বব্যাংক ২০০০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ১০ বছরের এ জরিপ পরিচালনা করে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026