শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২

টাওয়ার হ্যামলেটসের সাবধানতা নোটিশ: ঘর ভাড়া নেয়ার সময় সক্রিয় প্রতারক চক্র থেকে সাবধান

টাওয়ার হ্যামলেটসের সাবধানতা নোটিশ: ঘর ভাড়া নেয়ার সময় সক্রিয় প্রতারক চক্র থেকে সাবধান

শীর্ষবিন্দু নিউজ: লন্ডনে বিভিন্ন হাউজ কিংবা ফ্ল্যাট ভাড়া দেয়ার নামে প্রতারক ল্যান্ডলর্ড বা লেটিং এজেন্টরা ডিপোজিটের নগদ অর্থ নিয়ে সটকে পড়ার ঘটনা ক্রমাগতভাবে বেড়ে চলেছে। বিশেষ করে টাওয়ার হ্যামলেটসে এই সক্রিয় প্রতারক চক্রের আনাগোনা বেশি লক্ষ্য করা গেছে।

আর তাই বাসা পরিবর্তন, নতুন বাসায় ওঠার ক্ষেত্রে সংশ্লিষ্ট ল্যান্ডলর্ড বা বাসার মালিক বা লেটিং এজেন্ট সম্পর্কে খুব ভালোভাবে যাচাই বাছাই করার করার জন্য বাসিন্দাদের প্রতি বিশেষ আহবান জানিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কতৃপক্ষ।

টাওয়ার হ্যামলেটস বারায় এব্যাপারে বিস্তারিত জানতে http://www.towerhamlets.gov.uk/এই ওয়েবসাইট ভিজিট করতে অনুরোধ করা হয়েছে। প্রাইভেট মালিকানাধীন ঘর/ফ্ল্যাট ভাড়া নেয়ার ক্ষেত্রে বাসিন্দারা সংশ্লিষ্ট ভাড়াদানকারী ব্যক্তির ভাড়া দেয়ার অধিকার আছে কি না তা যাচাই করার মাধ্যমে প্রতারিত হওয়ার ঝুঁকি অনেকটা কমাতে পারেন।

সারা সত্যিকারের টেনেন্সি রাইটস’ ছাড়াই লোকজন ঘর ভাড়া নেয়ার জন্য রাজী হয়ে শত শত পাউন্ড তুলে দিচ্চেছন প্রতারকদের হাতে। যে ঘর ভাড়া দেয়ার কোন অধিকার তাদের নাই, সেগুলোকে ভাড়া দেয়ার নামে ডিপোজিট নিয়ে উধাও হয়ে যায় প্রতারকরা।

নিচে উল্লেখিত ডকুমেন্টগুলোর ফটোকপি এক্ষেত্রে অনেক কাজে লাগতে পারে ভাড়া প্রদানকারী ব্যক্তির পরিচয় পত্রের ফটোকপি; ল্যান্ডলর্ড মর্গেজ স্ট্যাটমেন্টের কপি, যেখানে প্রোপার্টির মালিকানা নিশ্চিত করা হয়েছে; দেউলিয়া ঘোষিত কি না তা নিরীক্ষা করা, বিনামূল্যে এই ইনসলভেন্সি ইনডিভিজ্যুয়াল ভলান্টারি এ্যারেঞ্জমেন্ট (আইভিএ) অনলাইনে চেক করা যায়।

এছাড়াও ল্যান্ড রেজিস্ট্রি চেক করে মালিক কিংবা যৌথ মালিকানায় কাদের নাম রয়েছে, প্রোপার্টির ওপর কোন কিছু আছে কি না ইত্যাদি যাচাই করা; যে ব্যক্তি প্রোপার্টিটি ভাড়া দিচ্ছেন, তিনি এর আইনানুগ ভাবে একক মালিক না হলে সকল মালিককে একটি ম্যানেজমেন্ট এগ্রিমেন্টে সাইন করতে এবং একজনকে ল্যান্ডলর্ড হিসেবে নমিনি করতে অনুরোধ করুন।

টাওয়ার হ্যামলেটস কতৃপক্ষ জানায়, জালিয়াতির কিংবা প্রতারণামূলক যে কোন তৎপরতার বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সর্বাত্মক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। কিন্তু একই সাথে বাসিন্দাদের সতর্ক থাকা এবং প্রতারকদের হাত থেকে নিজেদের রক্ষায় সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতারিত না হতে কয়েকটি পদক্ষেপ নিতে পরামর্শ দেয়া হয়েছে কাউন্সিলের পক্ষ থেকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026