শীর্ষবিন্দু নিউজ: ইস্ট লন্ডনের লেইটন স্টোন স্টেশনে এক ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। শনিবার প্রায় রাত প্রায় ৭টার দিকে পুলিশ খবর পেয়ে ছুরিকাহত এক ব্যক্তিকে উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে লেইটনস্টোন আন্ডারগ্রাউন্ডে এক ব্যক্তি নাইফ হাতে নিয়ে একজনকে আক্রমণ করে চোঠের অংশ কেটে দেয় এবং চীৎকার দিয়ে বলে, এটা সিরিয়ার জন্য। এ সময় তার আক্রমনে আরো তিন জন আহত হন বলে সূত্রে জানা গেছে।
লন্ডন ট্রান্সপোর্ট পুলিশ এখন এ বিষয়ে দেখভাল করছে। আহত ব্যক্তিদের বিস্তারিত সংগ্রহ করা হচ্ছে। লন্ডন আন্ডারগ্রাউন্ডের চীফ অপারেটিং অফিসার ষ্টিভ গ্রিফিথস বলেন, পুলিশী তদন্তের কারণে বর্তমানে এই ষ্টেশন সাময়িকভাবে বন্ধ রয়েছে- এক লোকের আক্রমণের কারণে।
মেট পুলিশ জানিয়েছে, স্টেশনের ভেতরে ছুরি হাতে সন্দেহভাজন এক ব্যক্তি একজনের কাঁধে ছুরিকাঘাত করে। এ ঘটনার সময় সন্দেহভাজন এক ব্যক্তি এটি সিরিয়া আক্রমণের ফল বলেও উল্লেখ করেন বলে প্রত্যক্ষদর্শীরা বর্ণনা দেন।
পুলিশ একে সন্ত্রাসী কর্মকান্ডের অংশ হিসেবে বিবেচনা করে তদন্ত করছে। ছুরিকাহত ব্যক্তিকে ইস্ট লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদিকে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্কটল্যান্ড ইয়ার্ডকে তলব করা হয়।
ভিডিওতে দেখা যায়, উচ্চ স্বরে চীৎকার আর অস্র নামানোর। এসময় মেঝেতে রক্তের ছোপ দেখা যায়। আহত একজনের অবস্থা সিরিয়াস হলেও জীবন ঝুকি নয়। হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আল-জাজিরা জানিয়েছে, লন্ডন পুলিশ জানিয়েছে, তারা একজনকে গ্রেপ্তার করেছে এবং এটাকে টেরোরিষ্ট আক্রমণ হিসেবে কাজ করছে। স্কাই নিউজ এবং ইভনিং ষ্ট্যান্ডার্ড সূত্রে জানা গেছে, আক্রমণকারী ব্যক্তি এটা সিরিয়ার জন্য বলে আক্রমণ করছিলো।
কাউন্টার টেরোরিজমের কমান্ডার রিচার্ড ওয়াল্টন জানিয়েছেন, টেরোরিষ্ট এক্ট হিসেবেই তদন্ত করছেন এবং পুলিশ সদস্যদেরকে শান্ত ও ধৈর্যের সাথে মোকাবেলা করার আহবান জানিয়েছেন।
মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, সন্ধ্যা ৭ঃ০৬ এর দিকে লেইটনষ্টোন আন্ডারগ্রাউন্ড থেকে কল পেয়ে তারা সেখানে যান। সেখানে একজন লোককে নাইফ হাতে চীৎকার দিয়ে অন্যান্যদের হুমকী দিচ্ছিলো। সন্ধ্যা ৭ঃ১৪ মিনিটে তারা একজনকে গ্রেপ্তার করে পুলিশ ষ্টেশনে নিয়ে যান।