সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪২

পুরো ব্রিটেনইজুড়ে ভয়াবহ বন্যার কারণে বন্দি হাজার হাজার মানুষ

পুরো ব্রিটেনইজুড়ে ভয়াবহ বন্যার কারণে বন্দি হাজার হাজার মানুষ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আকস্মিক বন্যায় অপ্রত্যাশিত এবং নজিরবিহীনভাবে আটকা পড়েছেন হাজার হাজার মানুষ। প্রবল ঝড়ের প্রভাবে শনিবার দিবাগত রাতের ঝড়ো হাওয়া ও ভারী বৃস্টিপাতে উত্তর ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের বিশাল এলাকাজুড়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে হাজার হাজার বাড়িঘর। পানিবন্দীদের উদ্ধারে নেমেছে বৃটিশ সেনাবাহিনী।

নতুন করে উত্তর ইংল্যান্ডে আরো প্রায় ৫০টি বিপজ্জনক আগাম বন্যার সতর্কবার্তা জারি করেছে মেট অফিস। স্কটল্যান্ডেও রয়েছে আরো প্রায় ৫০টি আগাম বন্যার সতর্কবার্তা। এছাড়াও আগামী সপ্তাহজুড়ে বন্যা উপদ্রুত এলাকায় ভারী বৃষ্টির কারণে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলেও সতর্ক করেছে মেট অফিস।

আকস্মিক বন্যাকে অপ্রত্যাশিত এবং নজিরবিহীন বলে উল্লেখ্য করেছেন ফ্ল্যাড মিনিষ্টার রোরি স্টিওয়ার্ট। বন্যায় সবচাইতে বেশি ক্ষতি হয়েছে উত্তর পশ্চিম ইংল্যান্ডের কার্লাইল এলাকা। শহরের শত শত ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। সিটি থেকে বের হবার প্রধান মোটর ওয়েটি পুরোপুরি তলিয়ে গেছে বন্যার পানিতে।

প্রেস্টন হয়ে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের ট্রেইন যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে। রোববার দিনে সুর্যের মুখ দেখা গেলেও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। ল্যাঙ্কারশায়ার এলাকাসহ উত্তর ইল্যান্ডের বিভিন্ন এলাকায় প্রায় ৬০ হাজার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে স্কটল্যান্ডের বর্ডারে বিভিন্ন রোড বন্যার পানির তোড়ে ভেঙ্গে যাচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026