সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১৩

চিকিৎসা সেবা নিতে হলে চার্জ দিতে হবে ইউকের সকল ভিজিটরদের

চিকিৎসা সেবা নিতে হলে চার্জ দিতে হবে ইউকের সকল ভিজিটরদের

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে ভিজিটরদের আনাগোনা খুব বেশি বেড়ে গেছে। আর এবার সকল ধরনের ভিজিটরদের ইউকেতে চিকিৎসা সেবা নিতে হলে নিতে হলে দিতে হবে সার্ভিস চার্জ।

এক্ষেত্রে শুধু এম্বুলেন্স কিংবা এক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি সার্ভিস নয় অথবা নন ইইউ ভিসিটরদের ক্ষেত্রে শুধ নয়। সকল ধরনের ভিজিটরদের যে কোন ধরনের সেবার জন্য এবং কিছু জিপি সার্ভিস ব্যবহারের জন্য চার্জ করা হবে বলে ঘোষণা দিয়েছেন হেলথ সেক্রেটারী জেরেমি হ্যান্ট।

কিন্তু নতুন প্রস্তাবে রিফিউজি এবং এসাইলাম আবেদনকারীরা চার্জমুক্ত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে সরকারের প্রস্তাবের সমালোচনা করেছে ডাক্তারদের ইউনিয়ন। জিপিকে ইমিগ্রেশন কন্ট্রোলের দায়িত্ব দেয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন ইউনিয়ন লিডাররা।

অবশ্যএর আগে ভিজিটরদের কাছ থেকে শুধুমাত্র এম্বুলেন্স এবং এক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি সার্ভিসে চার্জ করার কথা বলেছিলেন হেলথ সেক্রেটারী জেরেমি হ্যান্ট। এর মাধ্যমে এনএইচএস বছরে প্রায় ৫শ মিলিয়ন পাউন্ড সঞ্চয় করতে পারবে বলে ধারণা সরকারের। সোমবার থেকে সরকারের নতুন প্রস্তাবের উপর কনসালটেশন শুরু হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026