সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫১

পাকিস্থান হাইকমিশনের সামনে ঘেরাও কর্মসূচি পালন করলো যুক্তরাজ্য আওয়ামীলীগ

পাকিস্থান হাইকমিশনের সামনে ঘেরাও কর্মসূচি পালন করলো যুক্তরাজ্য আওয়ামীলীগ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সাকা চৌধুরী ও আলী আহসান মুজাহিদের ফাসি কার্যকর করাকে কেন্দ্র করে পাকিস্তান সরকারের নেতিবাচক প্রচারণা ও মন্তব্যের প্রতিবাদ জানাতে যুক্তরাজ্য আওয়ামীলীগ ৮ ডিসেম্বর লন্ডনস্থ পাকিস্তান হাই কমিশন ঘেরাও ও স্মারকলিপি পেশ করে।

অবশ্য ঢাকা এর আগে কড়া প্রতিবাদ জানিয়েছিলো। তারই প্রেক্ষিতে পাকিস্তান বাংলাদেশ হাই কমিশনকে পাল্টা তলব করে। পাকিস্তানের এহেন ঔদ্ধত্যপূর্ণ ও শিষ্ঠাচার বহির্ভুত আচরণের প্রতিবাদে ঢাকার ন্যায় লন্ডনে এই কর্মসচি পালন করলো যুক্তরাজ্য আওয়ামীলীগ।

স্বারক লিপিতে বলা হয় ১৯৭১ সালে যারা যুদ্ধাপরাধাদের সাথে জড়িত ছিল তাদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। যা বাংলাদেশের সাথে ১৯৭৪ সালে সম্পাদিত চুক্তির লংঘন। তারপরেও বাংলাদেশের নিজস্ব আইনে যে বিচার কার্য চলছে তার সমালোচনা পাকিস্তান করতে পারে না। যুদ্ধাপরাধ সম্পর্কে পাকিস্তানের এ মন্তব্য প্রত্যাহারের দাবী জানানো হয় স্মারকলিপিতে। ১৯৭৪ সালে সম্পাদিক চুক্তি অনুয়ায়ী পাকিস্তানের ১৯৯৫জন যুদ্ধবন্ধীদেরকে বিচারের আওয়াতায় আনারও প্রস্তাবও ছিল।

বক্তারা বলেন নিজ দেশের অভ্যন্তরিন সমস্যা শেষ না করে বাংলাদেশে অভ্যন্তরিন বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। সভায় বক্তারা পাকিস্তানের এধরনের আচরন থেকে বিরত থাকতে কঠোর হুসিয়ারী প্রদান করেন। সভাপতির বক্তব্যে সুলতান শরিফ বলেন, বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে যখন যাকে ফাঁসি দেয়া হয় তখন তাকে বলায় তাদের লোক। তিনি বলেন, আমরা এখানে এসেছি পাকিস্তান একটি পরাজিত শক্তি। তাদের কোন অধিকার নেই বাংলাদেশের অভ্যন্তরিন বিষয়ে হস্তক্ষেপ করার।

একই সময় এক সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি জালাল উদ্দিন, সহ সভাপতি আবুল হাসেম, সামসুদ্দিন মাস্টার, সৈয়দ মুজাম্মিল আলী, সহ সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী, প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, আহমেদ আহসান, তথ্য গবেষনা সম্পাদক আবুল কালাম চৌধুরী, সৈয়দ সুরুক, আসম মিসবাহ, খছরুজ্জামান খসরু, মেহের নিগার চৌধুরী, জামাল আহমদ খান, হুসনে আরা মতিন, ময়নুল হক, আবুল কালাম, অনুকুল তালুকদার ডালটন, মনিরুল ইসলাম মঞ্জু, মুমিন আলী, সঞ্জয়কুমার রয়, ছরওয়ার কবির, জুবায়ের আহমদ, উস্তার আলী, মকিস মনসুর, নজমুল ইসলাম ইমন, শামীম আহমদ, বাবুল হোসেন, মুসলিমা সামস বনি, আখতারুজ্জামান জাকির, কর্মজীবীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছির।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026