বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০১

সিরিয়ার আইএস ঘাটিকে লক্ষ্যে করে প্রথম হামলা চালিয়েছে রাশিয়া

সিরিয়ার আইএস ঘাটিকে লক্ষ্যে করে প্রথম হামলা চালিয়েছে রাশিয়া

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গত ২৪ নভেম্বর সিরিয়ার আকাশসীমা থেকে তুরস্ক একটি রুশ বোমারু বিমান ভূপাতিত করার পর রাশিয়া ও তুরস্কের মধ্যে মারাত্মক টানাপড়েন চলছে। এই পরিস্থিতিতে সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর অবস্থানকে লক্ষ্য করে সাবমেরিন থেকে প্রথমবারের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

ভূমধ্যসাগরে সিরিয়ার উপকূলে অবস্থানরত রুশ সাবমেরিন থেকে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। খবর রয়টার্সের।

সের্গেই শোইগু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কথা ঘোষণা করেন। তাদের এ বৈঠক টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী জানান, সাবমেরিন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রে সন্ত্রাসীদের গোলাবারুদের গুদাম, মাইন তৈরির কারখানা এবং একটি তেল স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে।

সার্গেই বলেন, বিগত ৩ দিনে রুশ বিমান বাহিনী সিরিয়ায় ৩০০টির বেশি বিমান হামলা চালিয়েছে। ৬০০টির মতো লক্ষ্যবস্তুতে এ হামলা চালানো হয়। রুশ প্রেসিডেন্টের নির্দেশেই এসব হামলা চালানো হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিমান হামলা চালানো শুরু করে রাশিয়া। এ অবস্থায় সিরিয়ার উপকূলে অবস্থানরত সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটলো। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগ থেকেই সিরিয়ায় এ হামলা চালানোর বিষয়ে অবগত করেছিল মস্কো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026