বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৮

কন্যার মা হলেন রানী মুখার্জি

কন্যার মা হলেন রানী মুখার্জি

বিনোদন নিউজ ডেস্ক: কন্যা সন্তানের মা হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। আজ সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মেয়ের নামও রাখা হয়েছে গেছে ইতিমধ্যে।

রানি ও আদিত্য চোপড়া আদিরা নামটি আগেই ঠিক করে রেখেছিলেন। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন বলেও একটি টুইটে জানিয়েছেন আদিত্য। এদিকে দীর্ঘ সময়ের প্রেমের সম্পর্কের পর ২০১৪ সালে বিখ্যাত প্রযোজক ও পরিচালক যশ চোপড়ার পুত্র প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানী।

এদিকে এরই মধ্যে ঋশি কাপুর, উদয় চোপড়া, করন জোহরসহ বলিউডের অনেক তারকাই রানীকে মেয়ের মা হবার অভিনন্দন জানিয়ে টুইট করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026