সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৮

সৌদি আরবে আটক ৫৮৪০ অভিবাসী শ্রমিক

সৌদি আরবে আটক ৫৮৪০ অভিবাসী শ্রমিক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবে শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছে ৫ হাজার ৪৮০ অভিবাসীকে। অবৈধভাবে যেসব শ্রমিক সেখানে কাজ করছেন তাদের বিরুদ্ধে দেশটির শ্রম মন্ত্রণালয় অভিযান চালাচ্ছে। সম্প্রতি ১৮৩৭৭টি বেসরকারি খাতে অভিযান চালিয়ে ওইসব শ্রমিককে আটক করা হয়েছে। মঙ্গলবার এ কথা বলেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

তবে আটক শ্রমিকরা কোন দেশের নাগরিক তা বলা হয় নি। উল্লেখ্য, সৌদি আরবে রয়েছেন বাংলাদেশের বিপুল সংখ্যক শ্রমিক। তারা বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠান ও বিভিন্ন বেসরকারি খাতে কাজ করেন। আটক ব্যক্তিদের মধ্যে কোন বাংলাদেশী আছেন কিনা তা জানা যায় নি। রিপোর্টে বলা হয়েছে, প্রায় দু’মাস আগে শুরু হয়েছে অবৈধ বিদেশী শ্রমিকদের বিরুদ্ধে এই অভিযান। তারা সব নিয়মকানুন মেনেই এসব অভিযান পরিচালনা করছে।

মন্ত্রণালয় বলেছে, অভিবাসীদের উচিত আবাসিক অনুমোদন সাপেক্ষে তাদের পেশাগত কাজ অব্যাহত রাখা। তাদেরকে যেসব প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে তাদের উচিত শুধু সেই প্রতিষ্ঠানের জন্য কাজ করা। এসব আইন যারা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা অবলম্বন করবে শ্রম মন্ত্রণালয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026