শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১১

লন্ডনে সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ জানিয়েছে হোসাইনিয়া সম্প্রদায়

লন্ডনে সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ জানিয়েছে হোসাইনিয়া সম্প্রদায়

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: হোসাইনিয়া সম্প্রদায়ের শত শত মুসলিম সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ করেছেন লন্ডনে। এত বড় একটি আয়োজন কিছু কিছু ব্রিটিশ মিডিয়া প্রচার ও প্রকাশ করলে অধিকাংশই এড়িয়ে গেছে।

লন্ডনের কেন্দ্রীয় অঞ্চলে এ আয়োজনে যোগ দেন বিভিন্ন স্তরের মুসলিম। অংশ নেন নারী, পুরুষ, শিশুরা। রোববার ইউকে আরবাইন প্রোসেশন চলাকালে তাদের হাতে ছিল ছবিযুক্ত ব্যানার। তাতে ছিল সন্ত্রাসের বিরুদ্ধে স্লোগান। প্রতি বছর এমন আয়োজন করে হুসেইনি ইসলামিক ট্রাস্ট ইউকে। তারা শান্তি ও ঐক্যের আহ্বান জানান।

দ্য হুসেইনি ট্রাস্টের খণ্ডকালীন কর্মী ও নিয়মিত স্বেচ্ছাসেবী মোহাম্মদ আল শরীফ বলেন, আইসিসের মতো সন্ত্রাসী হামলা যখন হয় তখনও আমরা একই শান্তির একই নীতি প্রয়োগ করি। আমরা ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে যে ভুল ধারণা সৃষ্টি হচ্ছে তা দূর করার চেষ্টা করছি। এ র‌্যালির মাধ্যমে আমরা বিশ্বজনীন মানবিক মূল্যবোধকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। র‌্যালিটি শুরু হয় মার্বেল আর্চ থেকে শুরু হয়ে তা পার্ক লেন পর্যন্ত ছিল।

মোহাম্মদ শরীফের আক্ষেপ- এত বড় আয়োজন করা হলেও এতে রসাত্মক কিছু থাকে না বলে কোন মিডিয়ায় এ নিয়ে খবর প্রকাশ করা হয় না। যদি কোন মুসলিম কোন রসাত্মক কোন খবরের জন্ম দেন তাহলে তা পত্রিকার প্রথম পৃষ্ঠায় ছাপা হয়।

আয়োজকরা বলছেন, তারা এত বড় একটি আয়োজন করলেও বৃটিশ মিডিয়া তা এড়িয়ে গেছে। কারণ, এতে রসালো কিছু ছিল না। এ খবর দিয়েছে অনলাইন মিরর। এ সংস্থার ওয়েবসাইটে দাবি করা হয়েছে, তাদের এ বার্ষিক আয়োজন ইউরোপে ইসলামিক কোন আয়োজনের মধ্যে সর্ববৃহৎ।

ওয়েবসাইটে এর আয়োজকরা লিখেছেন, সব বয়স, সব সংস্কৃতির মানুষকে পবিত্র ভালবাসার আওতায় আনার জন্য তারা এমন আয়োজন করেন। এ র‌্যালি হয় শান্তিপূর্ণ ও সফল। এর মাধ্যমে মানুষে মানুষে একতা ও বন্ধুত্বের বন্ধনের চেষ্টা করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026