মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১২

ব্রিটেনে আইএস সমর্থনে অভিযুক্ত চার মুসলিম তরুন আটক

ব্রিটেনে আইএস সমর্থনে অভিযুক্ত চার মুসলিম তরুন আটক

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইসলামিক স্টেইট (আইএস)কে সমর্থন দিতে উৎসাহ প্রদানের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে চার মুসলিম তরুনকে। লুটন শহরের বাসিন্দা এই চার তরুনকে সন্ত্রাসী কাজের প্রস্তুতি এবং সন্ত্রাসে সহযোগিতা ও উৎসাহ প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে তাদেরকে ২ ডিসেম্বর আটক করা হয়েছিল।

মেট পুলিশের কাউন্টার ট্যারোরিজম কমান্ড এবং দ্যা ইস্টার্ন কাউন্টার টেরোরিজম এন্ড ইন্টেলিজেন্স ইউনিট লুটনের প্রায় ৭টি ঠিকানা এবং গাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযুক্তরা হলেন, মোহাম্মদ ইশতিয়াক আলমগীর, জিয়াউর রহমান, ইউসুফ বাশির, রাজিব খান। তবে অভিযুক্তদের ছবি প্রকাশ করেনি পুলিশ।

ছত্রিশ বছর বয়সী ইশতিয়াক আলমগীরের বিরুদ্ধে নিষিদ্ধ একটি সংগঠনের সমর্থনে সভায় বক্তব্য প্রদানসহ ৪টি অভিযোগ আনা হয়েছে। একই ধরনের একটি অভিযোগ আনা হয়েছে পয়ত্রিশ বছর বয়সী ইউসুফ বাশিরের বিরুদ্ধে। অন্যদিকে আটত্রিশ বছর বয়সী জিয়াউর রহমানের বিরুদ্ধে জেনেশুনে নিষিদ্ধ একটি সংগঠনে যোগ দেয়ার ক্ষেত্রে উৎসাহ প্রদানে সহযোগিতা দিতে সভা আহবানের ৩টি অভিযোগ আনা হয়েছে।

একই ধরনের অভিযোগ আনা হয়েছে সায়ত্রিশ বছর বয়সী রাজিব খানের বিরুদ্ধে। তার বিরুদ্ধে শুধু সভার আয়োজন নয়, সভায় বক্তব্য প্রদানের অভিযোগও রয়েছে। চলতি বছরের জুন থেকে জুলাই মাসের ভেতরে অভিযুক্তরা ৪টি তারিখে এসব সভা সমাবেশ করেন ও বক্তব্য দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাদেরকে খুব শিঘ্রই ওয়েস্ট মিনষ্টার ম্যাজিস্ট্রেইট কোর্টে হাজির করা হবে বলে জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026