মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫০

মালিকবিহীন তিনটি বেওয়ারিশ বিমান পড়ে রয়েছে কুয়ালালামপুর বিমানবন্দরে

মালিকবিহীন তিনটি বেওয়ারিশ বিমান পড়ে রয়েছে কুয়ালালামপুর বিমানবন্দরে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বোয়িং ৭৪৭ এর তিনটি বেওয়ারিশ জেট বিমান পড়ে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে। ইতিমধ্যে বিমানের মালিককে খুঁজে পেতে বিমানবন্দর কর্মকর্তারা সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছেন।

কর্মকর্তারা বলেছেন ২১শে ডিসেম্বরের মধ্যে বিমানের মালিকরা বকেয়া অর্থ দিতে এগিয়ে না এলে বিমান তিনটিকে নীলামে বেচে দেয়া হবে অথবা বকেয়া দেনা পরিশোধ করতে সেগুলো ভাঙা লোহালক্কড় হিসাবে বেচে দেয়া হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে এই বিমানগুলোর মালিক হিসাবে তাদের কাছে শেষ যে তথ্য জানা ছিল সে অনুযায়ী তারা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। জানি না কেন তারা কোনো উত্তর দিচ্ছে না। কারণ হয়ত অনেক থাকতে পারে। হয়ত তাদের বিমান চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ নেই, বলেন মালয়েশিয়া বিমানবন্দরের জেনারেল ম্যানেজার জায়নুল মোহম্মদ ইশা।

বিজ্ঞাপনে বলা হয়েছে বিমানের মালিকরা ১৪ দিনের মধ্যে বিমানগুলোর মালিকানা দাবি না করেন, তাহলে বিমানগুলো হয় বিক্রি অথবা ধ্বংস করে ফেলার ব্যাপারে আমাদের অধিকার প্রয়োগ করতে আমরা বাধ্য হব। নোটিশে আরও বলা হয়েছে বিমানগুলোর ল্যান্ডিং এবং সেখানে পার্কিং বাবদ যা খরচ হচ্ছে তাও মালিককে মিটিয়ে দিতে হবে।

জেনারেল ম্যানেজার জায়নুল মোহম্মদ ইশা বলেন গত এক দশকে বেশ কয়েকটি বিমান মূলত ছোট বিমান এভাবে ফেলে রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৯৯০ এর দশকে এভাবে ফেলে দেওয়া একটি বিমান কিনে নিয়ে সেটিকে কুয়ালালামপুরে একটি রেস্তোরাঁয় পরিণত করা হয়েছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026