শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩

কারী ইন্ডাস্ট্রিকে বাচাতে অলপার্টি পার্লার্মেন্টোরী গ্রুপের সাথে বাংলাদেশী ও এশিয়ান কারী ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত

কারী ইন্ডাস্ট্রিকে বাচাতে অলপার্টি পার্লার্মেন্টোরী গ্রুপের সাথে বাংলাদেশী ও এশিয়ান কারী ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: কারী শিল্পে চলমান চরম সংকট সমাধানের উপায় বের করতে বাংলাদেশী ও এশিয়ান কারী ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ হাউজ অব কমন্সে গঠিত অল পার্টি পার্লামেন্টারী গ্রুপের এমপিদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। গত ৯ ডিসেম্বর পার্লার্মেন্টের কমিটি রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্বে করেন অলপার্টি পার্লার্মেন্টাটারী কারী গ্রুপের চেয়ারম্যান পল স্কেইল এমপি।

সভায় বিবিসিএর নেতৃবৃন্দ পার্লার্মেন্টারী গুপের হাতে কারী শিল্প রক্ষায় সুপারিশ সম্বলিত ৩৭ পৃস্টার একটি রিপোর্ট হস্তান্তর করেন। সভায় বিবিসিএর নেতৃবৃন্দ বলেন, বতর্মানে শুধুমাত্র দক্ষ স্টাফ সংকটের কারণে প্রায় চার বিলিয়ন পাউন্টের বাংলাদেশী কারী ইন্ডাস্ট্রির বন্ধ হতে বসেছে। প্রতিদিনই বন্ধ হয়ে যাচ্ছে বহু রেষ্টুরেন্ট। ধ্বংসের হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কারী শিল্পে।

এর সাথে জড়িত সকলেই চরম সংকটে পড়েছেন। এ জন্য পালার্মেন্টোরী গুপকে যত শীঘ্র প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। জবাবে পার্লার্মেন্টারী গুপের সদস্যরা অচিরেই এ ব্যাপারে প্রধানমন্ত্রী, হোম সেক্রেটারী, ইমিগ্রেশন মিনিস্টার সহ সংশ্লিষ্টদের পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।

সভায় বক্তব্য রাখেন পার্লার্মেন্টাটারী কারী গ্রুপের সদস্য এ্যান মেইন এমপি, হাউজ অব লর্ডসের সদস্য লর্ড শেইখ, ডেভিট ম্যাকিনটস এমপি, মিশেল ডনিলান এমপি, বিবিসিএর রিজিওনাল প্রেসিডেন্ট ইয়াফর আলী, সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলার সেলিম চৌধুরী, মেম্বার শীপ সেক্রেটারী এনামুল করিম সেলিম, এফওবিসির প্রেসিডেন্ট ইয়াওর খান সহ চায়নীজ ও মালয়েশিয়ান কারী ইন্ডাস্টীর নেতৃবৃন্ধ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026