শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪৫

ব্রিটেনে ব্যবসায়ীদের সংগঠন বিবিসিসিআইয়ের নির্বাচন ৭ জানুয়ারি

ব্রিটেনে ব্যবসায়ীদের সংগঠন বিবিসিসিআইয়ের নির্বাচন ৭ জানুয়ারি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে ব্যবসায়ীদের সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে এবারের নির্বাচনের সময় ১২ জন নতুন ডাইরেক্টর নেয়া হবে। গত ১ ডিসেম্বের অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

প্রাথমকিভাবে বিবিসিসিআইয়ে মোট স্থায়ী ডাইরেক্টর পদ ছিলো ১৫টি। এরপর তা বৃদ্ধি করে ২৫ জন করা হয়। আসন্ন নির্বাচনের সময় স্থায়ী ডাইরেক্টরের সংখ্যা ৩৫জনে উন্নীত হবে। যার ফলে ১২জন নতুন ডাইরেক্টর নেয়ার সুযোগ তৈরি হয়েছে। যারা বর্তমানে বিবিসিসিআইয়ের মেম্বার আছেন তারা এই ডাইরেক্টর পদের জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে বিবিসিসিআইয়ের সদস্য নন এমন ব্যবসায়ীরাও বিবিসিসিআইয়ের মেম্বার হওয়া সাপেক্ষে ডাইরেক্টরশীপের জন্য আবেদন করতে পারবেন।

বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের ২০ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে মনোনয়ন পত্র জমা দিতে হবে। আর মনোনয়ন প্রত্যাহার করতে হবে ২৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে। উল্লেখিত তারিখগুলোতে বিকাল ৫টায় বিবিসিসিআই কার্যালয়ে মনোনয়ন জমাদান ও প্রত্যাহারের কাজ করতে হবে।

নির্বাচনের জন্য জারি করা সার্কুলার অনুযায়ী ৭ জানুয়ারি দুপুর ১২টায় বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে। দুপুর একটায় লাঞ্চ এবং বিকাল ২টা থেকে অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনের জন্য ভেন্যু এখনো নির্দিষ্ট করা না হলেও যথা সময়ে তা সংশ্লিষ্টদের জানিয়ে দেয়া হবে। অতীতে বিবিসিসিআইয়ের মেম্বার পদে তিন বছর থাকার পর তবে ডাইরেক্টর পদের জন্য আবেদন করা যেতো। সংগঠনের পরিধি বৃদ্ধি করে আরও ব্যাপক সংখ্যক ব্যবসায়ীদের সংগঠন পরিচালনায় অংশগ্রহণের সুযোগ করে দিতে ওই নিয়ম শিথিল করেছে বর্তমান ব্যবস্থাপনা কমিটি।

এখন থেকে যেকোনো ব্যবসায়ী বিবিসিসিআইয়ের মেম্বার হয়েই ডাইরেক্টরশীপের জন্য আবেদন করতে পারবেন। তবে সেটা ডাইরেক্টর পদ খালি থাকা সাপেক্ষে। নতুন ডাইরেক্টর পদের আবেদনের জন্য ফি ধরা হয়েছে পাঁচ হাজার পাউন্ড। আর মেম্বার পদে আবেদনের ফি দুইশত পাউন্ড।

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মাতাব চৌধুরী বলেন, বিবিসিআইকে ব্রিটেনের প্রতিটি অঞ্চলের ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষে ডাইরেক্টর হওয়ার নিয়ম শিথিল করা হয়েছে। তবে প্রকৃত ব্যবসায়ীরাই কেবল বিবিসিসিআইয়ের মেম্বার এবং ডাইরেক্টর হওয়ার সুযোগ পাবেন।

এ ক্ষেত্রে তাদেরকে বিবিসিসিআইয়ের আর্টিকেলস অব মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এর শর্ত পূরণ করতে হবে। ব্রিটেনে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রথমকোনো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে বিবিসিসিআই। ব্রিটেনে বাংলাদেশি বিনেয়োগ এবং বাংলাদেশে প্রবাসী ও ব্রিটিশ বিনিয়োগের সহায়তা প্রদান করার পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সেঁতুবন্ধন হিসেবে কাজ করছে সংগঠনটি।

ইতিমধ্যে ব্যবসায়ী ও কমিউনিটির সেবার ২৪ বছর পার করেছে এই সংগঠন। বাংলাদেশে নির্মিতব্য স্পেশাল ইকোনোমিক জোন ও হাইটেক পার্ক গঠনে সমঝোতা স্বারক স্বাক্ষর করেছে বিবিসিসিআই। এবারের নির্বাচনে বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন ফি ধরা হয়েছে পাঁচ হাজার পাউন্ড। ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন ফি দুই হাজার পাউন্ড। ডিরেক্টর জেনারেল পদে মনোনয়ন ফি তিন হাজার পাউন্ড। ফাইন্যান্স ডাইরেক্টর পদ ও লন্ডন রিজিওনাল প্রেসিডেন্ট পদে মনোনয়ন ফি দুই হাজার পাঁচশ করে।

এছাড়া পাবলিক রিলেশন্স ডাইরেক্টর এবং মেম্বারশিপ ডাইরেক্টর পদে মনোনয়ন ফি এক হাজার পাউন্ড করে। বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ সদস্যের নির্বাচন কমিশন বিবিসিসিআইয়ের নির্বাচান পরিচালনা করবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026