মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২

সেক্সিয়েস্ট এশিয়ান উওমেন প্রিয়াঙ্কা চোপড়া

সেক্সিয়েস্ট এশিয়ান উওমেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক: বলিউডের লাস্যময়ী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ফের আরও একবার সেক্সিয়েস্ট এশিয়ান উওমেন এর শিরোপা পেয়েছেন। লন্ডনের ইস্টার্ন আই ম্যাগাজিন প্রতি বছর এশিয়ার সেক্সিয়েস্ট ৫০ নারীর তালিকা প্রকাশ করে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব থেকে ভোটের মাধ্যমে শেষ পর্যন্ত শিরোপা দেওয়া হয়।

এমন খুশির খবরের পর প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, দারুণ লাগছে একই শিরোপা ধরে রাখতে পেরে। নিজেকে সত্যিই সেক্সি লাগছে এবার। তালিকার একেবারে শীর্ষে রয়েছেন প্রিয়াঙ্কা। তবে চার নম্বরে রয়েছেন আরেক বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

দুই নম্বরে রয়েছেন, সানিয়া ইরানি। তিন নম্বরে রয়েছেন দ্রষ্টি ধামি। ক্যাটরিনা কাইফ ৫ নম্বরে রয়েছেন। ৬ নম্বরে রয়েছেন কারিনা কাপুর। ৭ নম্বরে গওহর খান। ৮ নম্বরে সোনম কাপুর। ৯ নম্বরে পাকিস্তানের মাহিরা খান এবং ১০ নম্বরে রয়েছেন নীতি টেলর। ৪৮ বছর বয়সী মাধুরী দীক্ষিত রয়েছেন ৪৪ নম্বরে। এবং তালিকায় তিনিই সবথেকে বেশি বয়সী। শ্রদ্ধা কাপুর রয়েছেন ১৯ নম্বরে। বিপাশা বসু রয়েছেন ২৫ নম্বরে। আলিয়া ভাট ২৭ নম্বরে। পরিণীতি চোপড়া ৩৩ নম্বরে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026