শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সম্প্রতি উত্তর কোরিয়ার দোর্দণ্ডপ্রতাপ শাসক কিম জং তার দেশের এক ঐতিহাসিক সেনাঘাঁটিতে সফরের সময় বলেন, উত্তর কোরিয়া এখন স্ময়ংক্রিয় পারমাণবিক ও হাইড্রোজেন বোমা শক্তিধর দেশ। দেশের প্রতিরক্ষা নিয়ে এখন আর বিন্দুমাত্র চিন্তার কারণ নেই।
উত্তর কোরিয়ার দোর্দণ্ডপ্রতাপ শাসক কিম জং উনের ইঙ্গিত, তাদের ভাঁড়ারে এখন হাইড্রোজেন বোমা মজুত। তাঁর এই কথা সত্যি হলে, পারমানবিক গবেষণায় এটাই হবে উত্তর কোরিয়ার বৃহত্তম পদক্ষেপ। এ পর্যন্ত উত্তর কোরিয়া মোট তিনবার পারমাণবিক বোমা পরীক্ষা করেছে।
কিন্তু একটি হাইড্রোজেন বোমা পারমাণবিক বোমার তুলনায় বহুগুন বেশি শক্তিশালী। এর আগেও উত্তর কোরিয়া বহুবার হাইড্রোজেন বোমার জল্পনা উস্কে দিলেও এই প্রথমবার খোদ দেশের প্রধান শাসক সে কথা প্রকাশ্যে স্বীকার করলেন। ২০০৬ ও ২০০৯ সালে প্লুটোনিয়াম ব্যবহার করে পারমাণবিক পরীক্ষা করে উত্তর কোরিয়া। শেষবারের পরীক্ষায় ব্যবহার করার হয় ইউরেনিয়াম।
উত্তর কোরিয়ার নয়া সাফল্যে সবচেয়ে বেশি আশঙ্কায় ভুগছে ওয়াশিংটন। কারণ, কোরিয়া আগেই ঘোষণা করেছে, যে কোনও রকমের মার্কিন হানাদারির জন্য প্রস্তুত উত্তর কোরিয়া। আমেরিকা যদি উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামে, তা হলে তারা তার যোগ্য জবাব পাবে।
শাসক কিম জং উন আগেই বলেছেন, আমি এটা স্পষ্ট করে বলে দিতে চাই, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে কোনও ধরনের যুদ্ধে লড়ার জন্য আমরা সব সময়েই তৈরি রয়েছি। আমাদের যেন কেউ দুর্বল না ভাবে।