শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: শনিবার স্টপ দ্যা ওয়ার কোয়ালিশন সিরিয়ায় ইসলামিক স্টেইটকে লক্ষ্য করে বৃটিশ বিমান হামলার প্রতিবাদ জানায়। তারা বিবিসির প্রধান কার্যালয়ের সামনে থেকে র্যালি নিয়ে নাম্বার টেন ডাউনিং স্ট্রীটে গিয়ে শেষ করেন।
এ সময় র্যালিতে ওই ৬৬ এমপির ব্যাপক সমালোচনা করা হয়। বিপুল সংখ্যক যুদ্ধ বিরোধী ক্যাম্পেইনাররা অংশ নেন। র্যালিতে লেবার লিডার জেরেমি করবিন এমপি সরাসরি উপস্থিত থাকেননি। তবে লেবার লিডারের একটি বিবৃতি পড়ে শুনানো হয়।
বিশেষভাবে উল্লেখ্য যে, সিরিয়ায় আইএস ঘাটিতে বিমান হামলার পক্ষে-বিপক্ষে এমপিদের ভোটাভুটি হয়। এতে লেবার পার্টির ৬৬জন এমপি বিমান হামলা পক্ষে ভোট দেন।