শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলা ওযেলফেয়ার এসোসিয়েশন ইউকে কতৃর্ক আয়োজিত ২০১৫ সালের জিসিএসসিও এ লেভেলে কৃতিত্বপূর্ন ফলাফল লাভকারী শিক্ষার্থীদের এওয়ার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠান বর্ণাড্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো।
রবিবার ১৩ ডিসেম্বর দি রয়েল রিজেন্সি ব্যাংকুটিং হলে আয়োজিত এ জাকঝমক অনুষ্টানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনে ইউকের সভাপতি ও সিলেট এমসি কলেজের সাবেক ভিপি ইকবাল হোসেন। তিন পর্বের অনুষ্টানে পর্যায়ক্রমে পরিচালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার ফজলুল হক। এওয়ার্ড কমিটির আহবায়ক ও সংগঠনের সহ-সভাপতি আরমান আলী ও এওয়ার্ড কমিটির যুগ্ম আহবায়ক ও সংগঠনের সহ-সভাপতি ডক্টর রোয়াব উদ্দিন ।
সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওযাত করেন মাওলানা লুৎফুর রহমান। এতে বিভিন্ন স্কুলের ৩০ জন ছাত্রছাত্রীদের মধ্যে এওয়ার্ড তুলে দেন ব্রিটেনের এমপি,মেয়র,কাউন্সিলর,সাংবাদিক,কমিউনিটি ও সংগঠনের নেতৃবৃন্ধ। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় হাজারখানেক সুনামগঞ্জ প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্ধ উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শ্যাডো মিনিস্টার এবং বেথনালগ্রীনও বোআসনের এমপি রোশনারা আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস,স্পীকার কাউন্সিলার আব্দুল মোকিত চুন্নু এমবিই, ক্যানারী ওযার্ফ গুপের হেড অব স্ট্যাটেডি হাওয়ার্ড ডোভার, সাবেক মেয়র আব্দুল আজিজ সর্দার, মতিনুজ্জামান, দরস উল্লাহ, কাউন্সিলার মাহবুব আলম, কাউন্সিলার খালিস উদ্দিন আহমদ, কাউন্সিলার আব্দুল মোন্তাকিম, কাউন্সিলার শাহ আলম, সাবেক লিডার হেলাল আব্বাস, সাবেক কাউন্সিলার হেলাল রহমান, সাবেক কাউন্সিলার আবদাল উল্লাহ, বিবিসিএর প্রেসিডেন্ট ইয়াফর আলী, বিসিএর সিনিয়র সহ-সভাপতি ও ইউকেবিসিসিআই লন্ডনের প্রেসিডেন্ট জামাল উদ্দিন মকদ্দুস, বিসিসিএর সিনিয়র সহ-সভাপতি হাজী রফিক মিয়া ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুশনারা আলী এমপি বলেন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড। যারা শিক্ষায় যত অগ্রসর তারা সমাজে সবকিছুতে অগ্রগামী। তিনি সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন তাদের প্রতিষ্ঠার দ্বিতীয় বছরে সমাজের মূল প্রাণশক্তি ছাত্র-ছাত্রীদের কৃতিত্বপূর্ন ফলাফলের জন্য এওয়ার্ড প্রদান করে একটি মহৎ কাজ সম্পাদন করায় আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি তার পক্ষ থেকে এসোসিয়েশনকে সাধ্যমত সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।