শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭

ভারতের প্রধানমন্ত্রীকে ভীরু ও মানসিক বিকারগ্রস্ত বলে অভিহিত করলেন দিল্লির মুখ্যমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রীকে ভীরু ও মানসিক বিকারগ্রস্ত বলে অভিহিত করলেন দিল্লির মুখ্যমন্ত্রী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন ভীরু ও মানসিক বিকারগ্রস্ত মানষ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার সকালে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) আম আদমি পার্টির (এএপি) কার্যালয়ে অভিযান চালালে কোন কারণ দর্শন ছাড়াই সিবিআই দিল্লির মুখ্যমন্ত্রীসহ অন্যান্যদের কার্যালয়ে প্রবেশ করতে দেয়নি।

এ সময় ভারতীয় গণমাধ্যমের কাছে এমন অভিব্যক্তি তুলে ধরেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে সিবিআই’র পক্ষ থেকে দিল্লি মুখ্যমন্ত্রীর অফিসে অভিযান ও সিল মোহর করার বিষয়টি অস্বীকার করা হয়েছে।

এক টুইটার বার্তায় কেজরিওয়াল বলেন, সিবিআই তার অফিসেও অভিযান চালিয়েছে। তিনি জানতে চান, মোদী কোন নথিটি চান?

বিজেপির উল্টো অভিযোগ, কেজরিওয়াল নরেন্দ্র মোদীকে ‘জঘন্যভাবে’ আক্রমণ করে কথা বলছেন। সিবিআই তাদের কাজ করছে। এক্ষেত্রে সরকারের কোনো হাত নেই বলে মন্তব্য করেন বিজেপির ইউনিয়ন মন্ত্রী ভেঙ্কাইয়াহ নাইডু। এ ঘটনায় এএপি কেন্দ্রে যুদ্ধ ঘোষণা করেছে।

সিবিআই জানায়, তারা এএপি’র ঊর্ধ্বতন রাজনীতিবিদ রাজিন্দর কুমারের কার্যালয়ে অভিযান চালাচ্ছেন। তার বিরুদ্ধে কম্পিউটার ক্রয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। সিবিআই আরও জানায়, তাদের কোন সদস্য কেজরিওয়ালের কক্ষে প্রবেশ করেননি।

কেজরিওয়াল রাজিন্দর কুমারের অবৈধ কম্পিউটার ক্রয়ের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি আমার অন্যতম বিশ্বস্ত কর্মী। কেজরিওয়াল আরও বলেন, সিবিআই অভিযান চালানোর আগে কেন কেন্দ্র সরকারের অনুমতি নেয়নি?




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026