সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৮

সৌদি আরবের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী জোট গঠিত

সৌদি আরবের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী জোট গঠিত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার দুনিয়া সকল শান্তিপ্রিয় মানুষ। আর এবার ৩৪ দেশের সমন্বয়ে সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব।

সৌদি আরবের রাজধানী রিয়াদে যৌথ অভিযান কেন্দ্র স্থাপন করা হবে। ইসলামি জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই জোরদার করতে পারস্য উপসাগরীয় দেশগুলোর ওপর আন্তর্জাতিক চাপের মুখে এ জোটের ঘোষণা দেওয়া হলো। মঙ্গলবার এ জোটের তালিকায় বাংলাদেশসহ এশিয়া, আফ্রিকা ও আরব বিশ্বের কয়েকটি দেশ রয়েছে। তবে আফগানিস্তান, ইরাক ও সিরিয়াকে এ জোটে অন্তর্ভুক্ত করা হয়নি।

জোটের ৩৪টি দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, বাহরাইন, বাংলাদেশ, বেনিন, চাদ, কোমোরোস, কোট দ্য আইভরি, জিবুতি, মিসর, গাবন, গিনি, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, মরক্কো, মৌরিতানিয়া, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সেনেগাল, সিয়েরালিওন, সোমালিয়া, সুদান, টোগো, তিউনেসিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী ও প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেন, এই জোটে যোগ দেওয়ার আগে এই দেশগুলোকে কিছু পদ্ধতির মধ্য দিয়ে আসতে হবে। ইসলামিক উগ্রপন্থা নামক রোগের সঙ্গে লড়াই করার বিষয়ে ইসলামি বিশ্বের নজরদারি থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামিক উগ্রপন্থা নামক রোগ ইসলামি বিশ্বকে ধ্বংস করে দিচ্ছে। বর্তমানে প্রতিটি মুসলিম দেশ সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে। …তাই এসব লড়াই অভিযানে সমন্বয় ঘটানো খুবই গুরুত্বপূর্ণ।

মোহাম্মদ বিন সালমান বলেন, ইরাক, সিরিয়া, লিবিয়া, মিসর ও আফগানিস্তানে সন্ত্রাস বিরোধী অভিযানে নতুন করে সমন্বয় ঘটাবে এই জোট। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, ইন্দোনেশিয়াসহ আরও ১০টি ইসলামিক দেশ এই জোটের প্রতি সমর্থন দিয়েছে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026