শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২

শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে দেশের প্রধান দুই রাজননৈতিক দল আওয়ামীলীগ-বিএনপির মধ্যে ফের তুমুল উত্তেজনা লন্ডনে

শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে দেশের প্রধান দুই রাজননৈতিক দল আওয়ামীলীগ-বিএনপির মধ্যে ফের তুমুল উত্তেজনা লন্ডনে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রতি বছর বিজয় দিবসে প্রথম প্রহরে দেশে বিদেশে কোটি কোটি বাংলাদেশী মানুষ গভীর শ্রদ্ধা ভালবাসা জানাতে শহীদ মিনারে আসেন। কিন্তু প্রতি বছরই খবরের কাগজে সংবাদ প্রকাশিত হয় শ্রদ্ধা জানাতে গিয়ে আওয়ামীলীগ বিএনপির মধ্যে সংঘর্ষ। কখনো নিজ দলের দুই গ্রুপের সংঘর্ষ।

প্রতি বছরের মতো এবারো ব্যতিক্রম হয়নি যুক্তরাজ্যের প্রধান শহীদ মিনার আলতাব আলী পার্কে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র উত্তেজনা। মঙ্গলবার লন্ডনে কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয়ের প্রথম প্রহরে ফুল দিতে গিয়ে শহীদ মিনারের মূলবেদী দখলকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তুমুল উত্তেজনা দস্তাদস্তি, পরস্পর বিরোধী উত্তেজনাকর স্লোগান দিতে দেখা যায়।

[youtube id=”SBBKmj5ux4g” width=”600″ height=”350″]

নেতাকর্মীদের উশৃঙ্খল আচরনের কারনে ফুল দিতে আসা সাধারণ প্রবাসীদের নিরাশ হয়ে ফিরে যেতে হয়। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং জোর করে উভয় পক্ষের নেতাকর্মীদের শহীদ মিনার থেকে বের করে দিতে বাধ্য করে।

এসময় যুক্তরাজ্য আওয়ামীলীগ ও বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের কেউই কোন মন্তব্য করতে রাজি হননি। যদিও এটা নিত্তমৈত্তিক ব্যাপার লন্ডনে বাঙ্গালী রাজনীতির ক্ষেত্রে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026