মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫০

বেইজিংয়ে দ্বিতীয় দফায় রেড অ্যালার্ট জারি

বেইজিংয়ে দ্বিতীয় দফায় রেড অ্যালার্ট জারি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ে বায়ুদূষণের কারণে দ্বিতীয় দফায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এর আগে গত ৭ ডিসেম্বর প্রথম দফায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল।

শুক্রবার বলা হয়েছে, শনিবার থেকে এটি কার্যকর হবে, চলবে মঙ্গলবার পর্যন্ত।  বিভিন্ন স্থানে চলা নির্মাণ কাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছিল। এছাড়া ব্যক্তিগত গাড়ি চলাচল ও কলকারখানার কিছু উৎপাদনের কাজও সীমিত করা হয়েছিল। কয়লার মাধ্যমে উৎপাদিত তাপশক্তি চালিত শিল্পকারখানা, যানবাহনের ধোঁয়া, নির্মাণাধীন এলাকার ধুলাবালির কারণে দেশটির অনেক রাজ্যে ঘন ধোঁশায়ার সৃষ্টি হচ্ছে। তাই দূষণ কমাতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে।

শুক্রবার দ্বিতীয় দফায় রেড অ্যালার্ট জারির পর বেইজিং কর্তৃপক্ষ বলেছে, শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বেইজিংজুড়ে বায়ুদূষণের মাত্রা অনেক বেশি থাকবে। কয়েক দশক ধরে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে গিয়ে চীনে ব্যাপক শিল্প কারখানা স্থাপিত হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026