শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০০

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারত

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশে বিদ্যুৎ সঞ্চালন লাইনে সফলভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পেরেছে ভারত। ৭২৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের আওতায় পাওয়ার গ্রিড করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (পিজিসিআইএল) পরীক্ষামূলকভাবে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করেছে।

ভারতের অনলাইন সংবাদমাধ্যম দ্য নর্থ ইস্ট টুডের খবরে বলা হয়, ইন্ডি-বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ চুক্তি অনুযায়ী, চলতি মাসে ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশের কুমিল্লা গ্রিডে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে ভারত।

ত্রিপুরার পালটানা বিদ্যুৎ প্রকল্পের জন্য প্রয়োজনীয় সব ধরনের মালামাল পরিবহন করা হয়েছে বাংলাদেশের আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে। এই প্রকল্প থেকে বিদ্যুৎ পাওয়ার শর্তেই আশুগঞ্জ থেকে আখাউড়া হয়ে আগরতলা পর্যন্ত অভ্যন্তরীণ পথ ব্যবহার করার অনুমতি দিয়েছিল বাংলাদেশ।

প্রকল্পের আওতায় ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করতে ৬৪টি খুঁটি স্থাপন করা হয়েছে। পাশপাশি ৪০০ কিলোভোল্ট (কেভি) ডাবল সার্কিট সঞ্চালন লাইন তৈরি করা হয়েছে, যাতে ভবিষ্যতে দরকার হলে বাংলাদেশে আরো বিদ্যুৎ সরবরাহ করা যায়।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026