শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২৭

সৌদি আরবের বিরুদ্ধে আইএসের যুদ্ধ ঘোষণা: পাকিস্তানে নিষিদ্ধ আইএস

সৌদি আরবের বিরুদ্ধে আইএসের যুদ্ধ ঘোষণা: পাকিস্তানে নিষিদ্ধ আইএস

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আইএস। সন্ত্রাসবিরোধী ৩৪ দেশের সামরিক জোট গঠনের পর এক ভিডিও বার্তায় আইএস সৌদি আরবের বিরুদ্ধে এ হুশিয়ারি দিয়েছে।

এদিকে, কয়েক মাস ধরে আইএসের অস্তিত্ব অস্বীকার করার পর পাকিস্তান এবার জানিয়েছে, তাদের নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীগুলোর তালিকায় রয়েছে আইএস।

বৃটেনের মিররের খবরে বলা হয়, বৃহস্পতিবার একটি হত্যাকান্ডের ভিডিও প্রকাশ করে আইএস। এতে কয়েকজন আইএস সদস্য ‘ক্রসেডারদের’ জোটে যোগ দেয়ার অভিযোগ তোলে সৌদি আরবের বিরুদ্ধে। সিরিয়ায় গিয়ে তাদের সঙ্গে সৌদি আরবকে লড়াই করার আহ্বান জানায় তারা। ভিডিও ক্লিপের শেষে সৌদি ‘সমন্বয়কারী’ দাবি করে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।

এদিকে, পাকিস্তানের পত্রিকা ডনের এক প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরে আইএসের অবস্থান অস্বীকার করার পর সরকার প্রকাশ করেছে যে, নিষিদ্ধঘোষিত ৬১ সংগঠনের মধ্যে রয়েছে আইএস। পাকিস্তানের স্বরাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী বালিঘুর রহমান সিনেটকে অবহিত করেন যে আইএসকে ওই তালিকায় যুক্ত করা হয়েছে ১৫ই জুলাই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026