মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৭

ব্রাজিলে সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত

ব্রাজিলে সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রাজিল সরকার গণপরিবহনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করলেও দেশটিতে বিক্ষোভ চলছেই। দাবি আদায়ের বিক্ষোভ রূপ নিয়েছে সরকার-বিরোধী বিক্ষোভে। বিক্ষোভ ঠেলে একটি প্রাইভেট কার যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলেমা রৌসেফ দেশের এই সংকট মোকাবেলায় জাপান সফর বাতিল করেছেন। প্রেসিডেন্ট উদ্ভূট এই পরিস্থিতি মোকাবেলায় শুক্রবার জরুরি মিটিংয়ের আহ্বান করেছেন। এক সপ্তাহ আগে দেশটির গণপরিবহনে ভাড়া বৃদ্ধি এবং ২০১৪ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলে বিপুল অঙ্কের ব্যয় এবং দুর্নীতির অভিযোগে বিক্ষোভ শুরু হয়।

প্রায় দশ লক্ষাধিক বিক্ষোভকারী দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় এই দেশটিতে বিক্ষোভে অংশগ্রহন করেছে। শহরজুড়ে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। শতাধিক শহরে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়া বিক্ষোভে সাও পোলোতে একজন তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026