শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যে কেজরিওয়ালের মেয়েকে ধর্ষণ করতে পারবে তাকে ১ লক্ষ রুপি ও সঙ্গে একটি মোটর সাইকেল পুরস্কার হিসেবে দেয়া হবে। তবে শর্ত ধর্ষকের বয়স ১৭-১৮ হতে হবে। এমন শর্তে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মেয়েকে ধর্ষণের আহবান জানিয়েছেন গ্যারি নামের এক ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই আহবান জানানো হয়।
ধারণা করা হচ্ছে, নির্ভয়া গণধর্ষণ কান্ডে অভিযুক্ত কিশোর অপরাধীকে খালাস দেয় আদালত। এর প্রতিবাদেই এ ধরনের টুইট প্রকাশিত হয়। এ ধরনের টুইট পুলিশের নজরে আনা হয়েছে। দিল্লি পুলিশ টুইটকারী ব্যক্তিকে হন্যে হয়ে খুঁজছে। তবে ইতিমধ্যে টুইটটি মুছে দেয়া হয়েছে। যাতে সহিংসতা না বাড়ে।