শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চীনের শেনজেন শহরে ভূমিধসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া এক লোককে ৬০ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
বিবিসি আরো জানায়, তাছাড়া নিখোঁজ রয়ছে ৭০ জনেরও বেশি লোক। কয়েক হাজার লোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা লোকদের উদ্ধারে কাজ করে যাচ্ছে। ভারিবৃষ্টি পাতের কারণেই ওই ভূমিধসের ঘটনা ঘটেছিল।
খবরে বলা হয়, জীবিত উদ্ধার হওয়া ওই লোকের বয়স ১৯ বছর। স্থানীয় সময় বুধবার ৩ টা ৩০ মিনিটের দিকে ধসে পড়া একটি ভবন থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। রবিবারের ওই ভূমিধসে শেনজেন শহরের শিল্পাঞ্চল এলাকায় ৩০টি ভবন মাটির নিচে চাপা পড়েছে। যাতে একজন নিহত হয়েছে।