মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫০

প্রথম ইসলামী ফ্লাইট চালু করেছে মালয়েশিয়া

প্রথম ইসলামী ফ্লাইট চালু করেছে মালয়েশিয়া

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্রথম ইসলামি ফ্লাইট চালু হয়েছে মালয়েশিয়ায়। কুয়ালালামপুর বিমান বন্দর থেকে ১৫০ জন যাত্রী নিয়ে রায়ানি এয়ার’র একটি বিমান দেশটির পর্যটন কেন্দ্র লাঙ্গাওয়িতে গেছে।

বর্তমানে রায়ানি এয়ার দু’টি বোয়িং-৭৩৭ বিমানকে এ ক্ষেত্রে কাজে লাগাবে। ভবিষ্যতে এ ধরনের ইসলামি ফ্লাইটের সংখ্যা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে। ইরানে ইসলামি বিপ্লব বিজয় লাভের পর থেকেই ইসলামি ফ্লাইট চালু করা হয়েছে। ইরানের সব ফ্লাইট ইসলামি আইন অনুযায়ী পরিচালিত হয়।

এ ছাড়া ইরানের প্রতিটি বিমানে নামাজ পড়ার জন্য আলাদা স্থান রাখা হয়েছে। ইসলামি অনুশাসন মেনে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে এবং মহিলা ক্রুদের সবাই হিজাব বা ইসলামী শালিন পোশাক পরে যাত্রীদের সেবা দিচ্ছেন। বিমান কর্তৃপক্ষ সম্পূর্ণ হালাল খাবার পরিবেশন করছে। কোন ধরনের মদ সরবরাহ করা হচ্ছে না। এছাড়া যাত্রা শুরু হচ্ছে কুরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026