শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৬

আজব খবর: গ্রামবাসির আয়ের প্রধান উৎস যৌন পতিতা বৃত্তি

আজব খবর: গ্রামবাসির আয়ের প্রধান উৎস যৌন পতিতা বৃত্তি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আজব খবর! কোনো গ্রামবাসির আয়ের প্রধান উৎস যৌনবৃত্তি! তাও একটি দুটি নয়, পুরো তিন গ্রামের মানুষের আয়ের প্রধান মাধ্যম যৌন ব্যবসা! এমন খবর রীতিমতো অবাক করার। তবে ভারতে এমন তিনটি গ্রামের সন্ধান পাওয়া গেছে।

সমাজ কিংবা সংস্কৃতি যে কারণেই হোক বিশ্বের অনেক জায়গা রয়েছে, যেখানে পতিতাবৃত্তিই আয়ের মূল উৎস। এই অবস্থা থেকে পিছিয়ে নেই ভারতও। পতিতাবৃত্তি নতুন কোনো ঘটনা নয়। বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশেও যৌন ব্যবসা বা পতিতাবৃত্তি হচ্ছে।

এছাড়া বিশ্বের প্রায় সব দেশেই প্রকাশ্যে-অপ্রকাশ্যে যৌন ব্যবসা চলছে। এবার ভারতের বেশ কিছু জায়গা রয়েছে, যেখানে পতিতাবৃত্তিই আয়ের প্রধান উৎস।

তারমধ্যে অন্যতম গ্রাম ভারতের নাতপুরা, উত্তরপ্রদেশ: উত্তর প্রদেশের নাতপুরা গ্রামের পাঁচ হাজার বাসিন্দার আয়ের মূল উৎস পতিতাবৃত্তি। গত চারশো বছর ধরে পরম্পরাগতভাবে পতিতাবৃত্তিকেই বেছে নিচ্ছেন তারা।

দেবদাসিস, কর্নাটক: কর্নাটকের দেবদাসিসের মেয়েদেরকে দেবীর সঙ্গে বিয়ে দেয়া হয়৷ এরপর তাদের কুমারিত্বকে নিলামে তোলা হয়। এরপর থেকে সারাজীবন তাদেরকে পতিতা হয়েই কাটাতে হয়। তাদেরও আয়ের মূল উৎস এই পতিতাবৃত্তি।

ওয়াদিয়া, গুজরাট: পরিবারকে চালানোর জন্য এ গ্রামের নারীরা পতিতাবৃত্তি করেন। পতিতাবৃত্তিতে নিয়োজিত নারীদের দালাল হিসেবে কাজ করে এ গ্রামের পুরুষরা। এ গ্রামের লোকদেরও আয়ের প্রধান উৎস পতিতাবৃত্তি। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় পুরো ভারত জুড়েই পতিতাদের বিচরণ রয়েছে।

জানা গেছে, অর্থনৈতিক অভাব-অনাটনের কারণেই বেশিরভাগ তরুণিরা এ পেশায় এসেছেন। কেউ আবার প্রতারণার শিকার হয়ে জড়িয়ে পড়েছেন যৌন ব্যবসায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026