শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪১

সৌদিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত ১ ও আহত ৪ বাংলাদেশি

সৌদিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত ১ ও আহত ৪ বাংলাদেশি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সৌদির রাজধানী রিয়াদের বাথা জামাল মার্কেটের কাছে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আব্দুল হালিম পাঠান (৪২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন বাংলাদেশি নাগরিক।

ছিনতাইকারীরা ইথিওপিয়ার নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত আব্দুল হালিম পাঠান কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তার মৃতদেহ বাথা নিউ সাফা মক্কা ক্লিনিকে রাখা হয়েছে।

আরো জানা যায়, এ সময় আটজনের একটি ছিনতাইকারী দল ছুরি নিয়ে এক বাংলাদেশিকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করছিল। আব্দুল হালিম ও আহতরা এগিয়ে গেলে ছিনতাইকারীরা তাদের ওপর হামলা চালায়। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই আব্দুল হালিমের মৃত্যু হয়। অপর চারজন গুরুতর জখম হন। পরে ছিনতাইকারীদের ধাওয়া করে স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

অপরদিকে ছুরিকাঘাতে আহতদের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন, ফেনীর ফুলগাজী উপজেলার নজরুল, ঢাকার ইকবাল, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জসিম ও মোতালেব। জানা গেছে, সন্ধ্যার পর আব্দুল হালিম পাঠান অন্যান্য দিনের মতো ওই মার্কেটে পাইকারি মোবাইল ফোন বিক্রি করছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026