রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪১

সৌদি আরবে হাসপাতালে আগুন লেগে ২৫ জনের মৃত্যু

সৌদি আরবে হাসপাতালে আগুন লেগে ২৫ জনের মৃত্যু

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে আগুনে অন্তত ২৫ জন মারা গেছে। আহত হয়েছে শতাধিক ব্যক্তি। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা টুইটারে জানিয়েছে, হাসপাতালের আগুন নেভানো হয়েছে। আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, জাজান জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় নিবিড় পরিচর্যা ও প্রসূতি বিভাগে আগুনের সূত্রপাত। আগুনে ২৫ জন নিহত ও ১০৭ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় বেসরকারি ও জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026