শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩২

ফের লন্ডন বাসে হেনস্তা মুসলিম হিজাবধারী নারী: থুথু নিক্ষেপ করে এক শ্রেতাঙ্গ

ফের লন্ডন বাসে হেনস্তা মুসলিম হিজাবধারী নারী: থুথু নিক্ষেপ করে এক শ্রেতাঙ্গ

শীর্ষবিন্দু নিউজ: বিশ্বজুড়ে মুসলিমদের ওপর আক্রমন, অনাকাঙ্খিত আচরণ বেড়ে গেছে। এবার লন্ডনের এক পাবলিক বাসে ইকরা মুহাম্মাদ নামে ২০ বছর বয়সী এক হিজাব পরিহিত তরুণীর হয়েছে উল্টো অভিজ্ঞতা। হিজাব পরার কারণে বাসেই তার ওপর থুথু নিক্ষেপ করে এক শ্রেতাঙ্গ খ্রিষ্টান।

জনাকীর্ণ কোনো স্থানে যখন কারো সাথে অনাকাঙ্খিত আচরণ করা হয় তখন সবাই তার সাহায্যে এগিয়ে আসেন। কিন্তু ঘঠেছে তার উল্টো অভিজ্ঞতা। ঐ শ্রেতাঙ্গ খ্রিষ্টান ব্যাক্তি যখন থুথু নিক্ষেপ করে ইকরা ওপর তখন ওই সময় বাস ভর্তি লোক খাকলেও কেউই তার সাহায্যে এগিয়ে আসেনি, উল্টো তারা হাসাহাসি করতে থাকেন।

এক টুইটার বার্তায় ইকরা মুহাম্মাদ বলেন, আমি মনে করি এটা দুঃখজনক যে বাসভর্তি লোক থাকা সত্ত্বেও কেউই আমার সাহায্যে এবং আমার পক্ষ্যে কথা বলতে এগিয়ে আসেনি। হিজাব পরার কারণে পাবলিক বাসে এক শেতাঙ্গ খ্রিষ্টান আমার ওপর থুথু নিক্ষেপ করে, কিন্তু বাসভর্তি লোকের কেউই আমার সাহায্যে ওগিয়ে আসেনি।

বিবিসি জানিয়েছে, নভেম্বরে প্যারিস আক্রমণের পর থেকে লন্ডনে মুসলিম বিদ্বেষী অপরাধ আগের চেয়ে তিনগুন বেড়ে গেছে। ইকরা লন্ডনে বাস করেন। ওই মুসলিম তরুণীর উপর শেতাঙ্গ খ্রিষ্টানের আক্রমণের চেয়েও খারাপ ছিল বাস ভর্তি লোকদের আচরণ।

ইকরা মুহাম্মাদ নামের ওই তরুণী তার বান্ধবীর সাথে বাসে ভ্রমণ করছিলেন। পথিমধ্যে তার বান্ধবী নেমে গেলে সে একা হয়ে যায় আর তখনই ঘটে এ ঘটনা। এসময় ঐ শেতাঙ্গ ব্যক্তি তাকে লক্ষ্য করে উত্তেজিতভাবে আরো বলতে থাকে, এই লোকগুলো আমাদের দেশে আসছে এবং সব চাকরি নিয়ে নিচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026