বিশ্বের জনপ্রিয় নেতাদের তালিকায় শীর্ষস্থানটি দখলে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ দেশের অভ্যন্তরীণ শান্তি বজায় রাখতে ও দেশবাসীকে উদ্বুদ্ধ করার জন্য এই সেরার উপাধিতে ভূষিত করা হল তাকে৷
এইবারের সমীক্ষায় দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন৷ শ্রেষ্ঠত্বের তালিকায় পিছিয়ে নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ জনপ্রিয়তার নিরিখে তিনি রয়েছেন সপ্তম স্থানে৷ তাঁর আগেই অর্থাৎ ষষ্ঠ স্থানটি রয়েছে চীনের রাষ্ট্রপতি জি জিংপিং৷
প্রসঙ্গত গত বছরের একটি সমীক্ষায় জনপ্রিয়তার নিরিখে প্রথম স্থানে ছিলেন জি জিংপিং এবং তার ঠিক পরেই দ্বিতীয় স্থানে ছিলেন নরেন্দ্র মোদি৷