রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২

সিলেট বিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে লন্ডনে যৌথ প্রতিবাদ সভা অনুষ্ঠিত: গাফফার চৌধুরীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান

সিলেট বিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে লন্ডনে যৌথ প্রতিবাদ সভা অনুষ্ঠিত: গাফফার চৌধুরীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান

শীর্ষবিন্দু নিউজ: লন্ডনে একটি টেলিভিশনের লাইভ অনুষ্টানে প্রবীণ সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরী সিলেট বিদ্বেষী বক্তব্যে বিলেতের কমিউনিটিতে বিভেদ, বিভক্তি ও সিলেট বিদ্বেষী কান্ডজ্ঞানহীন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্যের কমিউনিটি সংগঠন সমূহের নেতৃবৃন্দ।

গত ২৪ ডিসেম্বর বৃস্পতিবার গ্রেটার সিলেট কাউন্সিল যুক্তরাজ্যের চেয়ারপার্সন নূরুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইউম কয়্সরের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় কমিউনিটি সংগঠনসমূহের নেতৃবৃন্দ গাফফার চৌধুরীর অতীত ও বর্তমান সময়ের কর্মকান্ড বিশ্লেষণ করে তাকে প্রবাসী কমিউনিটি ও সিলেটবাসীকে হেয় করে তার সিলেট বিদ্বেষী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।

আব্দুল গাফফারের বিরুদ্ধে প্রবাসীদের চলমান আন্দোলনকে বেগবান করার লক্ষে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে কমিউনিটি সংগঠনসমূহ ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরী নি:শর্ত ক্ষমা না চাইলে বৃহৎ পরিসরে সমাবেশ করে তার বিরুদ্ধে কার্যকরি পদক্ষেপ নেয়া হবে বলে জানানো। আগামী ৪ জানুয়ারী পূর্ব লন্ডনের ওয়ারটার লিলি সেন্টারে সর্বস্থরের কমিউনিটি নেতৃবৃন্দকে নিয়ে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে।

সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা কেএম আবু তাহের চৌধুরী, মুক্তিযুদ্ধা কমান্ডার আবুল কাশেম, মুক্তিযোদ্ধা এম এ মান্নান কাউন্সিলার শাহ আলম, কমিউনিটি নেতা আশিকুর রহমান, এম বদরুল হক চৌধুরী, আফসর মিয়া ছোট মিয়া, আনোয়ার হোসেন চেয়ারম্যান, ফারুক মিয়া, নূর বক্স, ফারুক মিয়া, মইনুদ্দিন আনসার, ইসলাম উদ্দিন, কলা মিয়া, আমীর আলী, আবুল কালাম, মইনুদ্দিন আনছার প্রমুখ। কমিউনিটি সংগঠনসমূহের নেতৃবৃন্দ বলেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রবাসীরা বিলেতে একটি কর্মক্ষম, শক্তিশালী ও মর্যাদাশীল কমিউনিটি গড়ে তুলেছেন, যেখানে আগাচৌ’র নূন্যতম অবদান মাইক্রোস্কোপ দিয়ে খোঁজে পাওয়া যাবে কি না সন্দেহ।

বিলেতে একটি অঞ্চল বিশেষ করে সিলেট জেলার বাসিন্দা সংখ্যাগরিষ্ঠ হলেও বাংলাদেশী প্রবাসী কমিউনিটির মধ্যে রয়েছে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং একে অন্যের সাথে ভাতৃত্ম বন্ধনে আবদ্ধ মর্যাদাশীল কমিউনিটি। আগাচৌ তার চিরাচরিত অভ্যাস অনুযায়ী সমাজ ও রাষ্ট্রে বিভেদ ও বিভাজন সৃষ্টি করতে চায় বিধায় তার বক্তব্য ও লেখায় রাষ্ট্র ও সমাজে শুধু দুর্গন্ধ ছড়ায়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ যুক্তরাজ্যে অবস্থিত গ্রেটার সিলেটসহ সকল সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে প্রতিবাদ সমাবেশের পাশাপাশি যুক্তরাজ্যের সকল কমিউনিটি সংগঠনসমূহ ঐক্যবদ্ধভাবে আগামী ৪ জানুয়ারী সোমবার ইস্ট লন্ডনের ওয়াটার লিলি হলে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে দল মত নির্বিশেষে সকল সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সমূহের সকল সদস্য ও নেতৃবৃন্দের পাশাপাশি বিলেতের প্রতিটি শহরের বাংলাদেশী কমিউনিটির সর্বস্থরের প্রবাসীদের প্রতি অনুরোধ জানানো হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, টেলিভিশনের লাইভ অনুষ্টানে বিলেতের বাংলাদেশী কমিউনিটি ও সিলেট অঞ্চলের প্রবাসীদের বিরুদ্ধে আগাচৌ’র কান্ডজ্ঞানহীন, কুরুচিপুর্ণ মন্তব্য মিথ্যাচার ও উদ্দেশ্যপ্রনোদিত । বিজয়ের মাস ডিসেম্বরে লন্ডনের লাইভ অনুষ্টানে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে বিলেতের বাংলাদেশী কমিউনিটি ও সিলেট অঞ্চলের প্রবাসীদের বীরত্বগাথা ইতিহাস ও আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন না করে প্রবাসী মুক্তিযুদ্ধাদের প্রতি অসম্মান ও প্রকারান্তরে মহান মুক্তিযুদ্ধকে হেয় করেছেন তিনি।

মহান মুক্তিযুদ্ধ ও দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান সকলের জানা। বিশেষ করে যুক্তরাজ্য থেকে প্রবাসীরা আন্দোলন সংগ্রাম করে বিশ্ব জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি নিজেদের রোজগারের টাকা পয়সা দিয়ে মুক্তিযুদ্ধে সর্বাত্মকভাবে সাহায্য সহযোগিতা করেছেন। যুক্তরাজ্যে এসব প্রবাসীদের দেশের ঠিকানাও সকলের জানা।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের পাশাপাশি ব্যবসা-বানিজ্য, শিক্ষা-সংস্কৃতি, রাজনীতি, মিডিয়াসহ অনেক কিছুতেই বিলেতের মাটিতে প্রবাসীদের আজকের শক্ত অবস্থান সৃষ্টিতে কাদের অবদান রয়েছে তা তার নজরে না আসলেও বিলেতের কমিনিউটিসহ বাংলাদেশের সকলে জানেন।

বিলেতের কমিউনিটির বেশিরভাগ মানুষজন বাংলাদেশের একটা জেলার বিশেষ করে সিলেট জেলার হওয়াতে তাদেরকে হেয় বা কটাক্ষ করতে আগাচৌ’র উঠেপড়ে লাগার একমাত্র কারণ তার পরশ্রীকাতর, ছিদ্রান্বেষী ও বিদ্বেষী মনোভাব।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026