বিনোদন ডেস্ক: দেখতে দেখতে ৪৯ পেরিয়ে ৫০-এ পা রাখলেন বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার সালমান খান। সুদীর্ঘ ক্যারিয়ারে তার খ্যাতির কথা কারও অজানা নয়। সালমান নামটি মানেই বলিউড এমনকি বিশ্ববাসীর কাছে এক চমক। প্রতি বছরই নতুন ছবি আর বক্স অফিস মাতানো এ যেন নিত্য অভ্যাসে পরিণত হয়েছে সালমানের জন্য। এ নিয়ে এখন আর তেমন আবেগও কাজ করে না কারোর মধ্যে।
তবে যেটি সবার জানার বিষয় হয়ে উঠেছে তাহলো সাল্লুর বিয়ে। কবে বিয়ে করছেন তিনি? অর্ধশতকে পা রেখেও কুমারের খাতা থেকে নামটি মুছতে পারেননি এ সুপারস্টার। তবে প্রতি মাসে কম করে হলেও তার বিয়ের খবর নিয়ে মিডিয়াগুলো মেতে থাকে। অবশ্য সালমানের পক্ষ থেকেও কয়েক মাস পর বিয়ের নতুন নতুন তথ্য আসে না যে তা কিন্তু নয়। ৪৯ বছরে পা রাখার পর কয়েকবারই বিয়ে শিগগিরই বিয়ে করছেন এমন কথা বলেছেন তিনি।
কিন্তু বস্তুত পঞ্চাশের সালমান তার জীবনে একটি বসন্তের দেখাও পাননি। কুমারই থেকে গেলেন সালমান। একজীবনে অসংখ্য নারীর সঙ্গ পেয়েছেন তিনি। সবার সঙ্গেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এমনকি তাদের কাউকে না কাউকে নিয়ে বিয়ের পরিকল্পনাও করেছিলেন সালমান। কিন্তু আর হলো কই? ঐশ্বর্য রাইয়ের সঙ্গে তো বিয়ে হচ্ছে এমন একটা অবস্থা তৈরিই হয়ে গিয়েছিল।
কিন্তু হতভাগা সালমানের নাকে ডগার উপর দিয়ে বচ্চন পরিবাবের বউ হয়ে গেলেন ঐশ্বর্য। এরপর কাটরিনা কাইফকে বলিউডে পথচলা শেখান সাল্লু। প্রেমও তার সঙ্গে। সব পরিকল্পনা ঠিকঠাক। হঠাৎ সিদ্ধান্ত বদল কাটরিনার। সালমানের সঙ্গে আর নয়। ফাঁকি দিয়ে কাটরিনা ধরলেন রণবীর কাপুরের হাত।
এভাবে একের পর এক নারী তার জীবনে এলো আর গেল। কাউকেই জীবন সঙ্গিনী করতে পারেননি এ অভিনেতা। এখন নতুন করে জল্পনার দানা বাঁধছে। রোমানিয়ান বান্ধবী লুলিয়ার সঙ্গে ঘর বাঁধছেন সালমান। এখন পর্যন্ত এ খবরটিই সবার মুখে মুখে।