বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১

বিক্রি হবে ব্রিটেন: মূল্য আট ট্রিলিয়ন পাউন্ড

বিক্রি হবে ব্রিটেন: মূল্য আট ট্রিলিয়ন পাউন্ড

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যাঁদের ক্ষমতা আছে তারা কিনে নিতে পারবেন ব্রিটেন। সে ধরনের মানুষের জন্য এটা একটা সুযোগ হতে পারে। কর্তৃপক্ষের অনুমতি পেলেই তাঁরা কিনে নিতে পারেন গোটা ব্রিটেন। এ জন্য গুনতে হবে আট ট্রিলিয়ন পাউন্ড।

অনেকটা কৌতুককর মনে হলেও উল্লিখিত সংখ্যাটিকেই ব্রিটেনের বাস্তব বাজারমূল্য বলে দাবি করেছে দেশটির জাতীয় পরিসংখ্যান অফিস (ওএনএস)। সম্প্রতি সংস্থাটি এ হিসাব প্রকাশ করে। ওএনএসের তথ্য অনুযায়ী, কোনো ক্রেতা পাওয়া গেলে ব্রিটেনের ছয় কোটি ৪৫ লাখ ৯৯ হাজার ৯৯৯ জন লোকের প্রত্যেকে পেতেন এক লাখ ২৫ হাজার পাউন্ড। এ ছাড়া বাড়িপ্রতি বরাদ্দ হতে পারত তিন লাখ দুই হাজার পাউন্ড।

এ বিষয়ে ওএনএসের পরিসংখ্যানবিদ ওয়েসলি হ্যারিস টেলিগ্রাফকে বলেন, ৮ দশমিক ১ ট্রিলিয়ন পাউন্ড অনেক বড় সংখ্যা। এ থেকে বোঝা যায়, প্রতি ব্যক্তি বা ঘরপ্রতি কত অর্থ বরাদ্দ করা যায়। স্থানীয় সময় শুক্রবার ব্রিটেনের দৈনিক দ্য টেলিগ্রাফ-এর খবরে বলা হয়, ২০১৪ সালে দেশটির বিভিন্ন খাতের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ওএনএস ওই পরিসংখ্যান প্রকাশ করে। সংস্থাটির হিসাব অনুযায়ী, ব্রিটেনের সব বাড়িঘর, ভবন, যন্ত্রপাতি, সেতু, রাস্তা, শেয়ার ও অ্যাকাউন্টগুলোর বাজারমূল্য আট ট্রিলিয়ন পাউন্ড।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026