মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৯

ভুল পথে গিয়েছিল উড়োজাহাজ

ভুল পথে গিয়েছিল উড়োজাহাজ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নির্ধারিত পথে না গিয়ে প্রায় এক ঘণ্টা ভুল পথে উড়েছে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ২৫ ডিসেম্বর বড়দিনের দিন এ ঘটনা ঘটে। ইনডিপেনডেন্ট ও ডয়চে ভেলের এক খবরে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় রাত দুইটা ২৩ মিনিটে নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে কুয়ালালামপুরের উদ্দেশে ছেড়ে যায় মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি এয়ারবাস। ফ্লাইট নম্বর এমএইচ ১৩২। ফ্লাইটটির নির্ধারিত পথ ছিল অস্ট্রেলিয়ার ওপর দিয়ে সোজা উত্তর-পশ্চিম দিকে। কিন্তু রাডার থেকে পাওয়া তথ্যে দেখা যায়, উড়োজাহাজটি আকাশে ওড়ার পর নির্ধারিত পথে না গিয়ে প্রায় এক ঘণ্টা এটি দক্ষিণ দিকে চলেছে।

নিউজিল্যান্ডের পত্রিকা দ্য নিউজিল্যান্ড হেরেল্ড জানায়, এয়ারবাস এ৩৩০ নামের উড়োজাহাজটি ছেড়ে যাওয়ার আট মিনিট পর পাইলট খেয়াল করেন, উড়াজাহাজটি নির্দিষ্ট রুটের তুলনায় অনেক বেশি দক্ষিণ দিক দিয়ে যাচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে অকল্যান্ড ওসেনিক নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানতে চান।

পরে পাইলটকে জানানো হয়, ফ্লাইটের পরিকল্পনা এয়ারওয়েজ এজেন্সিকে দেওয়া হয়েছিল। ওই এজেন্সি নিউজিল্যান্ড ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ করে। এরপর উড়োজাহাজটিকে ঘুরিয়ে কুয়ালালামপুরের পথে আনতে গিয়ে পাইলটকে তাসমান সাগর পাড়ি দিতে হয়েছে। উড়োজাহাজের পথভ্রান্তি নিয়ে এত কিছু হয়ে গেলেও যাত্রীদের এ বিষয়ে কিছুই বলা হয়নি।

এয়ারওয়েজের একজন মুখপাত্র হেরাল্ডকে বলেন, পথ ভুল হলেও এতে নিরাপত্তাজনিত কোনো উদ্বেগ ছিল না। কিন্তু কেন এমনটি হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে। ‘আমাদের অভ্যন্তরীণ একটি নিরাপত্তা দল রয়েছে। তারা বিষয়টি তদন্ত করবে।’

গত বছরের ৮ মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাওয়ার পথে ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয় মালয়েশিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ওই বিমানটি এখনো খুঁজে পাওয়া যায়নি। একে বিমান পরিবহনের ইতিহাসে সবচেয়ে রহস্যজনক ঘটনাগুলোর একটি বলেই মনে করা হয়। ওই ঘটনার রেশ ভালো করে না কাটতেই গত ১৭ জুলাই ২৯৮ জন আরোহী নিয়ে ইউক্রেনের আকাশে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয় মালয়েশিয়া এয়ারলাইনসের আরেকটি উড়োজাহাজ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026